১।“পাথর”
পাথর তুলেছি দু হাতে শখে
এখন বর্ষা এলে দেখি সবার পাথর বিছানো পথ
আমার পথের চিহ্ন টি ও নেই-
বর্ষা ধোয়া জলমগ্নপট !
২।“অন্তর্দন্দ্ব”
আমরা কেউ কারো মুখের দিকে তাকাই না একবারও
ঝুলিয়ে দিয়েছি পর্দা মাঝখানে
ভুলছি নিজেকে ক্রমাগত
কেমন আছো পর্দার ওপাশ, কেমন আছে আয়নায় দেখা আমি?
খোলা জানলার ঝড়ের হাওয়া উড়িয়ে নাও পর্দা খানি তুমি,
আমি আর একবার তার সামনে দু দন্দ্ব থামি।
৩। “হেইড অর টেইল”
আকাশ ভরে যায় ভস্মে
ছাই এর গুড়া উড়ে এসে পড়ে চোখে
তারপর পায়ে পায়ে উঠে আসে লাভা
যেন সমস্ত ঋণ ছিল বক্ষ কোটর ভরা
ভালবেসে কেউ কেউ মেলে ধরে নখরীয় থাবা।
৪।“ক্ষয়”
মোটে তো হাত জড়িয়ে পড়ে আছি
কেউ থাকে শরীরে শরীর-
তারপরও ভাঙ্গে;
চোখ দেখো, দেখো জিহ্বা- কোথায় কি স্বল্পতা ভাল করে দেখো,
ভালবাসায় আয়ু বড় অল্প
রক্তে বিচ্ছেদী ডুবোচর জাগে- প্রহরী নজর রাখো ।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ৯:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



