somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এন ইসলাম রনি
পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

নিসর্গ নিবাস

২০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১।
নীরবতার ভেতর প্রকাশিত হবো
তবে চোখের ভাষা অনুবাদের কোন ট্র্যান্সলেটর নেই
নেই কোন ভাষায় অভিধান,
এক মুক নয়তো মৌন লিখে রাখা।
নীরবতার ভেতর প্রকাশিত হবো
মেঘের মত বৃষ্টির ভাষায়
বিষাদের ঘোলাটে আকাশে;
নীল ছুঁয়ে ছুঁয়ে বিন্দু বিন্দু মেঘ জমিয়েছি
চলবো সব প্রাচীল বাঁধা পেরিয়ে
তবে ভেতরের ঘর গুলোর বড়জোড় জানালা ছুঁয়েই থাকা-
প্রবেশাধিকার নেই, সব কপাট ভেতর থেকে আঁটা !


২।
গড়তে গিয়ে ভেঙ্গে গেছি
ভাঙছি পাথর ভাঙছি সিঁড়ি ভাঙছি পথের ধাঁধা,
ভাঙতে ভাঙতে উঠোন এখন ছ খন্ড
ভাঙছে গৃহস্থলী খরের গাদা !
তবু ভাঙছে শুনে আঁত্কে মরি নদী
দেখি জল থমথমে জলের মুখ টা কাগজ-সাদা।
ভাঙতে ভাঙতে বদলে গেল মানচিত্র
এখন চারদিকে তে বেড়া,
আকাশেও দেখি চিড় ধরেছে
সামনে বুঝি বেজায় রকম ফ্যেড়া!
ভাঙছি তবু ভেতর বাহির
দিচ্ছি পথে কাঁটা
যে আড়শী তে মুখ দেখতাম সেটা এখনো অখন্ড
তবে সব পারা তার ফাঁটা।


৩।
প্রতিদিন কুড়তে কুড়তে ফুরিয়ে যায় সস্তা দামের এ জীবন
তবু শার্ট কাচি, প্যান্ট লন্ড্রিতে নিই
চুল ছেঁটে আসি সেলুনে মাস দুই-এ একবার
জুতা ও যায় না বাকি, পালিশ হয় প্রায় ই,
মোবাইল অপরেটর কে বিল দিই মাসে হাজার খানিক
সস্তা দামের এ জীবন অথচ তা খরচ করা এতোটা সস্তা নয়
কালোবাজারী র টিকিট হাতে পেয়েও বলি- ভাগ্য, পেয়েছি সস্তায়।


৪।
ভেজা চুল শুকাচ্ছো ব্যালকনির প্রথম রোদে
কিছু প্যাঁচাচ্ছে আনমনে আঙুল
শান্ত চিরুনী কাঁচের মত চিকোচ্ছে কোলে
এই মুহূর্তে ব্যালকনিটা এক টুকরো ইডেন
আর তোমার চুল ছুঁয়ে গলে পড়ছে কির্ম্বালির হীরে র পুরোটা খনি
মলিন হয়ে যাচ্ছে এলিজাবেথ এর কোহিনূর শোভিত তাজ..........!
এটা কি শুধুই স্বপ্ন দৃশ্য !
দরজা খুললে ওপাশে ইডেন
না পূর্বমূখী শূণ্য ব্যালকনি ?

রাতের পর রাত এক ই স্বপ্ন দেখি-
দরজার নব ঘোরালেই চিরসবুজ স্বর্গ উদ্যান
আর সেখানের রোদে তুমি,
অথচ তুমি মুখ ফিরিয়ে তাকালেই চার পাশটা অন্ধকার পেছনের ট্রিলিয়ন ওয়াটের সূর্যের প্রতাপে
তারপর শুধুই অন্ধত্ব,
তারপর পড়ে থাকে শুধুই পূর্বমূখী শূণ্য ব্যালকনি !

সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×