somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এন ইসলাম রনি
পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এলোমেলো কথন

২৭ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১।
এ মাঠে এ বাতিস্তম্ভের নিচে যে শুতো সে নেই
শূণ্য ফুটপাত শূণ্য ঘাসের গালিচা টু লেট ঝুলিয়ে রেখেছে গত ছ মাস,
এমন ই কিছু মানুষ প্রতিবেশীকে যেমন না বলে আসে
তেমনী চলে যায় শীতের শিশিরের মত হঠাত্ ই,
এপাড়ায় কত জন কখন যে এসে পেতে বসে নীরব নৈশ সংসার
তারপর একদিন রোজকার অফিসে যাবার মত নিঃশব্দে যায়, আর আসে না;
দেয়ালের ওপাশের ফ্লাটে যে ছিল সেও নিভৃতচারী,
ডোর বেল চেপে একদিন দেখি দেখি করে দেখা হয়নি,
এখন রাত হলে চেয়ার সরিয়ে কেউ বসে না,
ওপাশে টু লেট ঝোলানো গত ছ মাস
আমি ভাবি হয়তো অসুখ, এখন আর রাত সে জাগে না।

.২।
পদ্মা পেরোতে হবে শুনলেই
বুকের ভেতর চিরে বইতে থাকে পদ্মা র বালি-গোলা জল,
ছুরির মত রোদে ঝলসে উঠে পূর্বমুখী ঢেউ,
মাঝ নদীতে ফেরীর হুইসেল শুনি, মনে হয় বিপদ, মনে হয় যুদ্ধ আসন্ন-
এখন ই কাগজের মত ছিঁড়ে রেখে যাবে বোমারু বিমান।
ফেরীর ভিখেরীর হাসি, হকারের জোর করে কোলে ফেলে যাওয়া গল্পগুচ্ছ,
পারাপার প্রত্যাশী মানুষের ক্লান্ত চোখে পদ্মার বিষাদ মেখে স্থির দাঁড়িয়ে থাকা
শরনার্থী শিবিরের মত অসুস্থ চিত্র তুলে আনে,
আমি চোখ বুজে থাকি জ্বর নামার অপেক্ষায়
দেখি জলে ভেসে যায় সাপে কাটা লক্ষিন্দর।


৩।
আমি চাইছি না জানতে কিভাবে বাঁচতে হয়,
শীতরাতের ল্যাম্পপোস্টের তলেও মানুষ স্বপ্নে দেখতে পারে উষ্ণ আগুন
কিভাবে আকাশ দাঁড়িয়ে থাকে বরফের মেঘ নিয়ে
আর তুষারে তলিয়ে যাওয়া নদী গা ঝারা দিয়ে উঠে,
কিভাবে বেঁচে থাকা যায় এ আধ খানা জীবন;
রকিং চেয়ারে দুলে দুলে বই পড়ে বুড়ো হয় জোসেফ
খসে পড়ে চুল ভুরু সুঠাম যৌবন
খসে পড়ে বহু পাঠে ঢিলে হওয়া বাইবেলের পাতা,
চশমার কাঁচ মুছে দেখে ধুলোয় ঈশ্বরের বানী,
সে হাসে, তোলে না;
আধ খানা জীবন পেরিয়ে এলে ঈশ্বর শত ডাকে আসে না,
আসে জরা ব্যধির দেবতা এক হাকে।


৪।
শপিংমল থেকে বেড়লে রোদে গা জ্বলে
পকেট তবু শপিংমলে থাকে,
হাত ঢুকাতেই ঠান্ডা জড়িয়ে ধরে আঙুল
কিছুটা বাতাস চুরি করে চলে আসে সাথে,
সেকেন্ড ফ্লোরের মেয়ে টা সেকেন্ড ফ্লোরেই নামে
তবু লিফট চলে আসে সুগন্ধি মেখে দশ তলায়
তুমি আসো না, হাত ছুঁয়ে থাকো না হাতে,
চোখ বন্ধ করলে এখন তুমি থাকো না;
কি ভীষণ অন্ধকার ঢুকে গেছে ভেতর
এক হাত দূরেও তোমার মুখ দেখি না !


৫।
সমুদ্র দেখতে গেলে, দেখলে বালু আর জল
বয়ে যাওয়া হাওয়া,
ফিরে এলে শামুকের খোল নিয়ে,
বাজালে খুব শঙ্খ ধ্বনি এ ঘর ও ঘর, দেখালে ঝিনুকের মালা;
সমুদ্র দেখতে গেলে তোমার যেতে হয় কক্সবাজার কুয়াকাটা,
দেখলে না সমুদ্র নিয়ে কেউ পাশে বসা।



সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক সিরাজুর রহমানের বিরুদ্ধে মরণোত্তর মামলা করা হোক।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৫

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

×