একদিন এ পানি নেমে যাবে
জেগে উঠবে ডাঙ্গা
মাছের সংসারে নেমে আসবে বিপর্যয়,
মহাযুদ্ধের দামামা বাজিয়ে ছেলে বুড়ো নেমে পড়বে রণাঙ্গনে
দু হাতে কাঁদা খুঁচে ঘর থেকে টেনে হিঁচড়ে বার করবে তাদের
কোচের আঘাতে ক্ষতবিক্ষত করে বিলুপ্ত করলে জলের সন্তান,
পরাণ বাড়ির বৌ দু হাতে ছাই মেখে আঁইশের বাহারি রং দেখে বলবে, আহা এদের না বিয়ে হচ্ছিলো!
তারপর ট্রাক্টর এসে চষে গুড়িয়ে দিয়ে যাবে বিগত নিবাসের চিহ্ন পুরনো শামুক
সবুজ বুনে যাবে এক সারি হাত..;
একদিন এ পানি নেমে যাবে,
একদিন উঠে আসবে আলো ঝকঝকে ক্ষমাহীন শহর।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



