somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এন ইসলাম রনি
পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

প্রেমের কবিতা

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১।
আকাশ গুটিয়ে নিয়ে পরেছো শাড়ি
ফুল হয়ে নক্ষত্র রা ঝরে পড়ছে পাড়ে র কিনারে
সন্ধ্যার বাতাসে আঁচল বেয়ে উড়ে যাচ্ছে ছায়াপথ
ভেসে যাচ্ছে তারকারাশি- হারকিউলিস,ক্যারিনা,শিকারী কালপুরুষ....
বিশ্ববাম্রান্ড দখলে নিয়ে আছো,
না চাইতেই কতজন কে দিয়ে যাচ্ছো- নক্ষত্র,ধূমকেতু,আস্ত পৃথিবী,
আমাকেও কিছু দাও
আঁচলের খুঁট খুলে দেখি একটা সূর্যদয় দেখাও।


২।
আজ সে ভালোবাসা সরিয়ে নিয়ে যায় নিদ্বিধায়
এ গাঁ থেকে ও গাঁয়,
খুঁটে নিয়ে যায় প্রতিটি স্মৃতি র মোহর,
এক দিয়াশলাই এ সহস্র ঘর পোড়ে-
আগুন পারে,
আমি কিভাবে পরায় এক ফুল এক খোঁপা থেকে অন্য খোঁপায়?


৩।
এখনো তোমায় ভালবাসি,
সাত দুপুরের রক্ত মেখে
পাঁচ পরাগের হত্যা দেখে
এখনো তোমায় ভালবাসি,
স্বপ্ন দেখতে ও তো অবয়ব লাগে
বালিশে পরাশ্রয়ী এ ঠোঁট রাখতে গেলেও তো লাগে এক জোড়া ঠোঁটের আদল,
এখনো তোমায় ভালবাসি
চাঁদের আলোয় ছায়ার পাশে কাল্পনীক ছায়া লাগে
কোমরের বাঁকে চাঁদের গ্রহণ দেখে দেখে এখন আমার পুরো চাঁদ টা অসহ্য লাগে !


৪।
খন্ডিত হচ্ছে অরণ্য
একটু একটু করে উজার হচ্ছে অভয় পাওয়া বালি হাঁসের ঘর,
তুমি আমায় দাও যাবত্জীবন
আবার বানাও লোহার গারদ,
দ্বিগুন করে পাহারা বসাও
কেড়ে নাও কুঠারের হাতের নিষ্ঠুরতা,
আমি কি করে পারি এ অরণ্য আজ তুলে দিতে আসবাব করে অন্যের ঘরে
আমি কি করে আজ কুঠার চালাই
এই আমার ই অরণ্যের বুকে
আমি কি করে উজাড় করি সবুজ,
আমি কি ভাবে পারি.........!


৫।
পড়ে আছি বয়সী বটের মত ছায়া পেতে ঝুঁপড়ি নামিয়ে
পথিকের ক্লান্তি নিদ্রায় বুজে আসা ঢুলুঢুলু চোখের অপেক্ষায়;
পড়ে আছি শেওয়া মেখে সবুজ পুকুর,
পূর্ণ চাঁদের স্নান দৃশ্য দেখার স্বপ্ন নিয়ে বুকে জল টলটলে দীঘি,
নোঙরের অপেক্ষায় প্রশান্ত দ্বীপ...
পড়ে আছি, পড়ে আছি তৃষ্ণা নিয়ে,
অধ্যাবসায়ী কৃষকের অপেক্ষা নিয়ে,
পড়ে আছি লাঙলের ফলায় বৃদ্ধ হব বলে পতিত জমিন,
এ নক্ষত্রের তলে তোমার পায়ের চিহ্ন নিয়ে উনমুক্ত মিউজিয়াম হয়ে পড়ে আছি সহস্র বছর।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:০৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৩

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×