ভুল স্বপ্নের বিবিধ বুনন শেষে
দেখছি এখন চারিদিকে খড় নাড়া, চারদিকে ঘর বসত ভিটা এক আমি ই বাস্তুহারা !
ভাঙতে চাইছি যে কারাগার
তার গারদ বেড়ি আমার হাতেই নিখূঁত শিল্পে গড়া
পালাবো কোথায় ভাঙতে পারবে না স্বয়ং যমেও এ হাতকড়া।
নলখাগড়ার বন উজার করে বুনেছি শিতল পাটি
আমি তো জানি, এতে কি আছে বুননের কারসাজি।
সামনে দাঁড়িয়ে সাগরমুখো নদী-
শেষ কুয়াশা মেখে,
ফসল আমার হয়নি তোলা
বীজ হয়নি বোনা,
দুঃখ বুনেছি নিজ গারদে ঠেকে।
ও পারানি, পরাণ ঘাটের মাঝি,
দুঃখ নিয়ে যা এই কূল থেকে তোর শ্যালোনৌকোয় ডেকে।
*মূল কবিতাঃ অসমাপ্ত কবিতা-২৬
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


