somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এন ইসলাম রনি
পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

অ-কবিতার স্তুপ থেকে-৯

১৩ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১।
এতো এতো চিঠি যে লিখে মানুষ পাঠিয়ে দিলো দিকবেদিক
কি থাকে ও চিঠির ভেতর?
গুড়ো রং? প্যারিসের বিদেশী সুবাস? বকুল মালা?!
কি থাকে খামে? একটুকরো শুধু কাগজ তো নয় ই!
চিঠি পেলেই মেয়েটি দুপুরের দরজায় খিল দেয়
বাড়িশুদ্ধ টিভিরুমে তাকে ঘিরে গোল হয়ে বসে
চিঠি এলে গাঢ় হয় ইলা বৌদির সিঁদুরের রং
চিঠি পেয়ে বাবা বসে যায় নিয়ে জায়নামাজ
কি থাকে একটা চিঠিতে?
প্রেম প্রেরণা প্রণয় নাকি কিছুটা হৃদয়?


২।
গতরাতে শুনলাম তুমি পাইন লেকে গেছো
সেখানের জলপ্রপাত তোমাকে মুগ্ধ করেছে,
লেক টা কিভাবে জলপ্রপাত হলো আমি জানি না
প্রশ্ন করিনি সেসব,
আমি সকালের ধানমন্ডি লেক টা জলপ্রপাত বানালাম
আর তার উপরের আকাশ টাকে নীল জলের টলটলে লেক
যেখানে তোমার স্পর্শের তরঙ্গ গুলো মেঘের ঢেউ তুলে আসে।


৩।
একবার ভুল ঠিকানায় চলে গেলে
ফিরতে দেরি হয়ে যায়
ফিরতে ফিরতে ফুরিয়ে যায় সব বেলা
আয়নার স্বলজ্জ মুখ আগলে দাঁড়ায় ফিরবার পথ
কি এক আভিমানের চাপা ঝড় এসে তছনছ করে সব
তবুও যদি নিঃস্ব হয়ে ফিরি
পথিমধ্যে নেমে যায় অনন্তকালের রাত
ফিরতে দেরি হয়ে যায়
বড্ড দেরি হয়ে যায়..


৪।
তাজমহল দেখলাম ভালোবাসা দেখলাম না।
অঢেল বিত্ত বৈভব ধবল সাদা মার্বেল,
বিত্তের সু উচ্চ প্রাচীল, চার কোনে চার প্রহরী মিনার,
নিপূণ ফোয়ারা জল ছিটিয়ে যায় দিবা নিশি,
ছায়াহীন বাগান, তাজের পাথুরে ছায়ার পাশে মরা বিষণ্ণ যমুনা।
আমি হলে একটা ছোট দ্বীপ কিনে নিতাম
আর তার কুমারী অরণ্যে মাচা করে একটা কাঠের ঘর বানাতাম
বুঝলে শাহজাহান?


৫।
সকালের ভেতর আর একটা সকাল ঢুকে গেলে
এ গ্রহের ভেতর আর একটা গ্রহ
শহরের ভেতর একটা উদ্যান ঢুকে যেতো
এ শহরের বুক বরাবর সবুজ একটা অরণ্য জেগে উঠা খুব প্রয়োজন ছিল
অথচ চার রাস্তার মোড়ে ইউক্যালিপটাস গুলো কাটা পড়লো
পাথরের একটা অবক্ষমূর্তি কে স্থান দিতে।


৬।
বাসার সামনের নারিকেলের পাতা গুলো গভীর রাতে র ঝড়ো বাতাসে অদ্ভূত এক শব্দ তোলে। সামনের রাস্তাটায় স্ট্রিট লাইট জ্বলে থাকে আগন্তুকের অপেক্ষায়।
কেউ কি আসছে? একটা দীর্ঘ প্রতীক্ষা নিয়ে রাস্তাটা জেগে আছে যেন!
মধ্যরাতের ছাদ থেকে প্রায় ই দৃশ্যটা দেখি তখন যেন আমি আর রাস্তাটা চলতে থাকে সমান্তরাল...


৭।
দরজায় শব্দ শুনেই দৌড়ে যাওয়ার ভুল ভেঙেছে
তুমি কি আর ফিরছো নাকি
ভিখারী ছাড়া কে বা হবে এই দুপুরে!
তবুও এমন ভুলে বিগত সব বছর গেছে,
এখন যখন দরজা নড়ে
আমি ভাবি ভিখারী নয়তো পথ ভুলো বাতাস ই হবে!


৮।
দিবসসন্ধিক্ষণে যখন ধূপের গন্ধ বাতাসে
মাগরিবের নীরব প্রার্থনা
দু একটা দলছুট পাখিদের একা একা মৌন ঘরে ফেরা
তখন ছায়া মাখা ভাঙা ইটের ঘাটে
একটা নদীর দেখি শান্ত নত পড়ে থাকা!


৯।
ও নিশিথের হাওয়া তুমি সাগরেরে কেন ইন্ধন দাও রাজ্য বিস্তারের,
ক্ষুব্ধ করো শান্ত জলের সাগর,
কেন তুমি সুরভী আনো, দূর সুদূর অতীত,
শার্টের বোতাম স্পর্শ করে কেন বুকের মাংসে হাত রাখো,
লোমকূপ থেকে চলে যাও শিহরণের মন্ত্রমুগ্ধ বিলুপ্ত নগরে.........?


১০।
ভেতরের মেরুদন্ড টি টানটান ঋজু
ভেতরের মেরুদন্ড টি নমনীয়
ভেতরের মেরুদন্ড টি বিনয়ে নত
ভেতরের মেরুদন্ড টি লজ্জ অবনত
ভেতরে একশো একটা মেরুদন্ড
ভেতরে যুদ্ধবিগ্রহ
এর থেকে অমেরুদন্ডী হলে ভাল ছিল।


১১।
চারদিকে ঝড়ো উথাল পাথাল হাওয়া, নৌকা ডুবো ডুবো,
নদীটা এখন দূরন্ত এক কিশোর।
মেঘ উড়ে যায় এদিক ওদিক কোথায়?
আকাশে আজ একটি পাখি ও নাই!
বৃষ্টি ঝরে শিলকড়ই এর ডালে
নারিকেল পাতায় ঝড় পাগলা কথা বলে।


১২।
পুবের জানালায় দাঁড়িয়ে এক সিগ্ধ রাত, শিলকড়ই এর মাথায় জলধোয়া চাঁদ
বাদবাকি মেঘ আর সুদূর ছায়াপথ,
সাপ্তাহিক ছুটির নীরব শহর!
একটা ইজিবাইক দুজন পথচারী
বাকি রাস্তাফাঁকা
ছাদগুলো অন্ধকার জ্যোত্স্নামেশানো ছায়া,
আজ ভাল লাগে সব, সব রাত জাগা,
পুবের জানালা, আকাশের ছাদ....
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

×