somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অ-কবিতার স্তুপ থেকে-১৪

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১।
মানুষ কি সমুদ্র হতে জানে? না জানতো কখনো?
হাতের মুঠো খুলে মানুষ শুধুই মুক্ত চেয়েছে
অথচ মানুষ কখনো মুক্তগর্ভা ঝিনুক নয়, ছিল না কখনো!
যে বলেছিল -আমাকে একসহস্র নদী দাও, একমহাদেশ সমান অববাহিকা, আমি তোমায় সমুদ্র দেখাবো..
সে শুধুই জেনেছে রাজ্য বিস্তার..


২।
যাচ্ছি, যেতে হয় বলে,
যেমন এই নিয়মিত সূর্য ভোর নিয়ে দরজায়
করা নাড়ছে সকালে,
অস্ত যাবার বেলা বাইসাইকেলের বেল বাজিয়ে ফিরছে ছেলেরা,
আর নিয়মকরে দু'বেলা গলা সাধছে কেউ
দু বাড়ি কিংবা দেয়ালের ওপাশেই...


৩।
শ্বেত শঙ্খের সফেদ শরীরও এ ঘোর কৃষ্ণবর্ণ রাতের সাথে মিলিয়ে নিয়েছে নিজেকে
আর এই নিথর সাগর অদৃশ্য হয়েও বেঁচে আছে এক লোনা ঘ্রাণে
আকাশ হারিয়ে ঐশ্বর্যের নীল
নক্ষত্রের গহনা পরে আছে সমস্ত শুন্য বুকে
আমাদের বেঁচে থাকাও এমন দৃশ্যে অদৃশ্যে
গোপন সিন্দুকে শুন্যতা পুষে।


৪।
আমি যখন বাড়ি পৌঁছালাম
পাঁচিল পেড়তেই আমাকে অভ্যর্থনা জানাবার কথা ছিল একটা নিমের
আর একটা ঝাঁকড়া মাথা মেহগিনির দাঁড়িয়ে থাকার কথা ছিল প্রহরির মত
মূল বাড়ির দরজা পর্যন্ত পৌঁছে দেয়ার কথা ছিল শিউলীর
আর বকুল টা দূর থেকেই নীরবে জিজ্ঞাস করার কথা ছিল আমার কুশল,
অথচ আমি যখন বাড়ি পৌঁছালাম
আমাকে কেউ অভ্যর্থনা জানালো না
পথে বিছালো না লাল সাদা র মখমল গালিচা
বাতাসে মেশালো না কস্তুরী সৌরভ,
আমি একাএকা বাড়ি ফিরলাম
ভেতরে ঝড় আর বৃষ্টি নিয়ে,
আমার ফেরার জন্য ব্যাকুল হয়ে ছিল না কোন ঘর,
কোন বই এর তাক, চিনামাটির ফ্লাওয়ার ভাস,
আমি ই শুধু ব্যাকুল হয়ে ছিলাম ফেরার..


৫।
তোমাকে নয়, কিছু ভুলকে ভালোবেসে পুষ্ট করি বক্ষের বিদীর্ণ কুঠিরে
সেবা দিই ক্রীতদাসের মত
ভ্রষ্ট প্রেম প্রতারিত পথে অমোঘ নিয়তি ধরে ঢেলে দিই সমস্ত সঞ্চয়;
তোমাতে নয়, ভুল পথে আমার আমৃত্যু অপচয়।


৬।
নির্দিষ্ট কোন দুঃখ নেই
ব্যর্থ প্রেম নেই যৌবনের স্মৃতির দেয়ালে
যা আমাকে আহর্নিশ পোড়াবে,
নেই অনুশোচনার ব্যথিত রোদন
বুক জুড়ে লেলিহান অগ্নুত্‍পাত
তবু কোথায় যেন আঁচড় রেখে গেছে সুবর্ণ নদী
চোখের ভেতর, হাতের তালুতে, নাকি রক্তের ক্ষরতায়
ব-দ্বীপীয় বীজ ভেঙেছে পৃথক প্রবাহে !


৭।
ভালো কি বাসি না বলো?
ভালো তো আমি বাসি ই তারপরও
কোথায় কি জানি ভুল
কোথায় যেন মিথ্যা থেকে যায়
কিছু ফাঁকি থেকে যায় প্রেমে,
অনিচ্ছায় অলক্ষ্যেই প্রেমের পাদদেশে সাজিয়ে রেখে দিই চ্যুতি
ভীষণ ধ্বংসের ভয়াল ফাঁটল....!


৮।
তখন বৈশাখি চাঁদ তে-ঘাটা পুকুরে
তুফান কালো পানি,
ওদিকে শিমুলের বন
বাকি তিনদিকেও জঙ্গল,
কারা আসে এমন বিজনে চন্দ্রস্নানে ?!
তবুও আমি তুমি সে সেই বিজন দেশে, শোনাবে রূপকথা থেকে বেশি-
বৈশাখি চাঁদ রূপসীর বেশে ধরা দিয়েছিল সেই জনহীন দেশে...









সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×