somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এন ইসলাম রনি
পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

আয়না

১৩ ই মার্চ, ২০২০ রাত ১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আয়নাটার অবশ্যই কিছু একটা রহস্য আছে। এটা শুরু হয়েছে ঠিক কবে বলতে পারবো না। তবে মাস তিনেক আগের একটা ঘটনা স্পষ্ট মনে আছে। সেদিন সকালে ব্রাশ করতে যেয়ে বেসিনের আয়না দেখে চমকে উঠলাম গালের একপাশ কেটে রক্ত পড়ছে অথচ মুখে হাত দিয়ে দেখি কিছু না। গোসলখানায় থাকায় আয়নাটা পানির দাগে ঝাঁপসা হয়ে আছে তাই গুরুত্ব দিলাম না। আয়নাটা হাত দিয়ে পরিস্কার করে দেখলাম কাটাদাগটাগ কিছু নেই, সব ঠিক। কিন্তু কিছুক্ষণ পর সেভ করার সময় গালটা বিশ্রীভাবে কেটে গেলো। ঠিক যেভাবে কাটাটা আয়নাতে চোখে পড়েছিলো। পুরোটা ডেজাভু বলে চালিয়ে দিলাম।
সবকিছু ভালোই যাচ্ছিলো। নিজেকে নিয়ে কেন যেন আত্মতৃপ্তিতে ভুগছিলাম, ফটফটে একটা ভাব….. যেন উড়ে চলেছি। অফিসে এক কলিগ একদিন জিঙ্গাস করলো অসুস্থ নাকি? আমি বেশ অবাক হলাম এমনিতে আমি কম কথা বলি আর এজন্য সবার সাথে আমার একটা দূরত্ব থেকে যায় তাই হঠাৎ এমনভাবে কুশল জানতে চাওয়া বেশ অবাকই করার মতো। তাছাড়া গত এক বছরে অসুস্থ হবার মত কোন ঘটনা ঘটেনি, এমন কি সামান্য জ্বরও না। কিন্তু কয়েক দিনের ভেতর কম করে দশ জনের কাছ থেকে এমন প্রশ্ন এলো। আমি হাসি মুখে উত্তর দিলাম -না।
দুদিন আগে এক পুরনো বন্ধুর সাথে দেখা সে তো রীতিমতো বিস্ময় প্রকাশ করলো হঠাৎ নাকি বুড়ো হয়েগেছি! এখনি বিয়ে না করলে নাকি কপালে বউ বলে কিছু আর জুটবে না। ব্যাচারা, নিজে বিয়ের পর ফুলে ফেপে বেলুন হয়ে গেছে হাঁটলে ভুঁড়ি চলে আধ হাত আগে আর সেই কিনা বলে বুড়ো! আসলে বিবাহিত মানুষগুলোর স্বভাবই লেজ কাঁটা শেয়ালের মত, সব সময় কাঁচি নিয়ে ঘোরে, অন্যের লেজ কাঁটা না পর্যন্ত এদের শান্তি নেই। এইসব নিয়ে উল্টো ওকে পঁচালাম। কিন্তু আমি তখনো জানতাম না কি একটা দুঃস্বপ্ন আমার জন্য অপেক্ষা করছে।
অনেক দিন পর দেখাহওয়ায় সেদিন ওর সাথে রেস্টুডেন্টে কিছু সেলফি তুলেছিলাম যে কাজ টা আমি খুব কমই করি। কি মনে করে আজ তা ফেসবুকে শেয়ার দিতে যেয়ে ইলেকট্রিক শক এর মতো খেলাম। ছবিতে এটা কে? কাঁচাপাক চুল, মুখের চামড়ায় ভাঁজ, কম করে চল্লিশের উপরে বয়সের এক জন কিংবা তারও বেশি। ছবিতে এটা যে আমি তা যদিও স্পষ্ট বোঝা যাচ্ছে। ঘরে কোন আয়না না থাকায় দ্রুত ওয়াশরুমে গেলাম। বেসিনের আয়নাতে যে প্রতিবিম্ব সেখানে যেন বয়স আরোএকটু কমে গেছে ঠিক যেমনটি দশ বছর আগে কলেজ শেষে বিশ্ববিদ্যালয়ে ঢোকার সময় ছিলো! আয়নাতে নিখুঁত মসৃণ একটা মুখ, আমার মুখ! যার ঠোঁটের কোণে বাঁকা একটা হাসির ক্ষীণ রেখা ক্রমশ প্রশস্ত হচ্ছে। কিন্তু আমি জানি আমি মোটেও হাসছি না।
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০২০ রাত ১:২২
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কাকতাড়ুয়া

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৪



কৃষির সাথে আমার ও আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। ফসলি জমিতে ভুত তৈরি করে দিতে হয়, ভুত বলতে বই পুস্তকের ভাষায় কাকতাড়ুয়া। ফসলি জমিতে ভুত থাকলে পাখি এসে ফসল নষ্ট করে না।... ...বাকিটুকু পড়ুন

দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৮


বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩


বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে... ...বাকিটুকু পড়ুন

"বাংলাদেশ কি একটি "ব্যর্থ রাষ্ট্রে" পরিণত হতে যাচ্ছে? - জঙ্গিবাদ ও পাকিস্তানপন্থার উত্থান"

লিখেছেন শ্রাবণধারা, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৮


বাংলাদেশ কি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারবে - যেখানে আইন, ব্যক্তি স্বাধীনতা ও নাগরিক অধিকারের প্রশ্নগুলো সংখ্যাগরিষ্ঠের ধর্মীয় পরিচয় কিংবা জনতুষ্টিমূলক ও সুবিধাবাদী রাজনৈতিক কৌশল দ্বারা প্রভাবিত না... ...বাকিটুকু পড়ুন

ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৯


ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন

×