কত যে পরাজয়, বিরহ-বেদনার সুনীল স্রোতে ভেসে,
নব জীবনের নতুন কিনারে আমরা পড়েছি এসে।
জীবন জলধির জংলী স্রোতে পানসীর পাল খুলে,
বিজয়ের রঙীন পতাকা উড়াবো পরাজয় সব ভূলে।
আজো অজানা আরো কত পথ সাগর নদী মরু,
পার হতে হবে খুজে পেতে মোর আশার তপন তরু।
সে পথে জানি আসবে বাধা বিপুল ঝড়ের বেগে,
তবুও ভাসাবো জয়ের জাহাজ বিনিদ্র রজনী জেগে।
সিন্দাবাদের মতোই আমি ঢেউয়ের বুকে ভেসে,
খুজে পাবো মোর আশার অরুণ ক্লান্ত সফর শেষে।
সে পথে আমার নিশি পোহাবে, দিবসের হবে অবসান ,
নামবে গোধূলী, গাইবে পাপি্য়া নব বিজয়ের গান।
...নাহিদ
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


