আমার ছোটখাট কল্পনার জগতটা খুব অদ্ভুত ...
বৈশাখের কোন একদিন হঠাৎ করেই আমার কল্পনার ছোট খাটো আকাশটা ঘনকালো মেঘে ছেয়ে গেল ...অন্ধকার হয়ে গেল চারদিক ... রুদ্র মাতাল হাওয়ায় দাপটে আমাদের নুরুন্নবি হোস্টেলের আধখোলা জানালাগুলো আর্তনাদ করে খুলে যেতে শুরু করল একের পর এক ... বজ্রের ঝলকানিতে অন্ধকার ঘরগুলো এক অপার্থিব আলোয় ভরে গেল ... আকাশের বুক ছিঁড়ে নামলো মুশুল ধারে বৃষ্টি
বাতাসে ভেসে বেড়ানো ভেজা মাটির অপূর্ব ঘ্রাণ আমাকে বের করে আনল রাস্তায় ... বন্ধগেটের জন মানবহীন চায়ের দোকান কোন এক ভাঙ্গা বেঞ্চে বসে আকাশের অপার্থিব সৌন্দর্য কিংবা টিনের চালে ঝুমবৃষ্টির অপূর্ব শব্দ ঠিক কতক্ষণ সম্মোহিত করে রেখেছিল , জানিনা ... হঠাৎ করেই অপ্রত্যাশিতভাবে তোমাকে আবিষ্কার করলাম , রেল লাইনের ওপর দিয়ে একমনে হাঁটছ আর দুহাতে বৃষ্টি ধরার চেষ্টা করছ ... শীতল জলে মিলে মিশে একাকার তোমার ঠোঁটের এক চিলতে অপার্থিব হাসি আরও উজ্জ্বল হয়ে উঠেছে
হঠাৎ করেই তুমি আমার দিকে তাকিয়ে মুচকি হাসলে আর যেন সাথে সাথেই আকাশের চারদিকে আলো করে ছড়িয়ে গেল বজ্র
ধীরে ধীরে থেমে গেল বৃষ্টি ... আবছা আলোয় তোমার ধীর পায়ে চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম ... মন থেকে বারবার বলছিলাম আর একবার ফিরে তাকাও , তুমি তাকাওনি ... একবারের জন্যও না
বৃষ্টি ঢেকে দিয়েছিল আমার চোখের জল , চারপাশের অন্ধকার সহসাই আড়াল করে রেখেছিল আমার আহত দুই চোখ
বর্ষা রাতের চাঁদ , হতে পারে তোমার অস্তিত্ব শুধু আমার কল্পনায় ... এমনি এক ঘনঘোর বর্ষার দিনে আবারো তোমার দেখা পাওয়ার প্রতিক্ষায় থাকলাম অনির্দিষ্টকালের জন্য ...
আলোচিত ব্লগ
রাজনীতিতে ফেরার টিকিট কি এবার ক্রেমলিনে?

বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং... ...বাকিটুকু পড়ুন
৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ?

৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ?
একটি সরকার পতনের দিনকে আমরা কীভাবে পড়ব- জনতার বিজয় হিসেবে, নাকি রাষ্ট্রক্ষমতার নেপথ্যে ঘটে যাওয়া এক জটিল ক্ষমতা- হস্তান্তর... ...বাকিটুকু পড়ুন
শেষের কবিতা

(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)
অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে... ...বাকিটুকু পড়ুন
আমার সোভিয়েত শৈশব

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই... ...বাকিটুকু পড়ুন
সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।