আর আমরা শুধু প্রতীক্ষায় থাকি বৃষ্টির
ঝুম বরষার দিনে বাড়ির পাশের খোলা মাঠটাতে দাঁড়িয়ে মাথা তুলে তারাহীন কালচে নীল ছাদটার দিকে তাকিয়ে দেখা হয়না একবারও, কিভাবে বিদ্যুতবৃক্ষ তার উজ্জ্বল রূপালীরঙা আলোর শেকড় ছড়িতে দেয় সন্ধ্যা আকাশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত
আমরা শুধু গ্রীষ্ম দিনে কণ্ঠদেশে ঝুলিয়ে রাখি অদৃশ্য উইশলিস্ট
আর ভাবি, আষাঢ় এলেই মাঝ দুপুরে ঝুম বরষায় কাকভেজা হব একা কিংবা কজনে
সময় গড়ায়
রোদেপোড়া ইট পাথরের শহরে ঠিকই নেমে আসে বরষাজল, মেঘের ওঙ্কারে কল্পনার সবগুলো ময়ূর নেচে ওঠে একসাথে।
সেদিন আর ভেজা হয়না
জানালার ধারে বসে বসে শুনি বৃষ্টির ঘোরলাগা ধ্বনিপুঞ্জ, নস্টালজিক হই আনমনে, স্মৃতির ধূসর হয়ে আসা পাতাগুলো উল্টাই আর উল্টাই
রঙছুট জীবনে সেই ফেলে আসা দিনগুলোর স্মৃতিকেও মনে হয় একেকটা ইন্দ্রধনু
শ্রাবনঢল গড়িয়ে পড়ে আমাদের উঠোনের দোড়গোড়ায়, শিশুকালে সেই আপন মনে গড়িয়ে যাওয়া জলে ভাসিয়ে দিতাম কত কাগুজে নৌকা, এখন ভাসাই সেই কবেকার পাওয়া চিঠির বিক্ষিপ্ত টুকরোগুলো কিংবা পুরনো দিনপঞ্জির ভাজে চুপসে যাওয়া লালগোলাগের কালো পাপড়ি
সেই জলে মনের অজান্তেই ভাসিয়ে দেই কত রূপকথা,হারানো দিনের গান,শৈশবের কলতান
কিন্তু ভেজা হয়ে ওঠে না একবারও
সময় গড়ায় দিনপঞ্জির হাত ধরে,নিভৃতে বিদায় নেয় বরষা
রোদেপোড়া নাগরিক জীবন হাতড়ে বেড়াই বরষার সুখস্মৃতি, খুঁজে ফিরি গতবরষার শেষ ঘ্রানটুকু
দুচোখের তারায় স্বপ্ন জমতে থাকে
আবার ভাবি, আসুক বরষা
মেঘফুলে কাকভেজা হব আমি কিংবা আমরা কজন মায়াশহরের নাগরিক
আলোচিত ব্লগ
রাজনীতিতে ফেরার টিকিট কি এবার ক্রেমলিনে?

বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং... ...বাকিটুকু পড়ুন
৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ?

৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ?
একটি সরকার পতনের দিনকে আমরা কীভাবে পড়ব- জনতার বিজয় হিসেবে, নাকি রাষ্ট্রক্ষমতার নেপথ্যে ঘটে যাওয়া এক জটিল ক্ষমতা- হস্তান্তর... ...বাকিটুকু পড়ুন
শেষের কবিতা

(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)
অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে... ...বাকিটুকু পড়ুন
আমার সোভিয়েত শৈশব

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই... ...বাকিটুকু পড়ুন
সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।