
নিভিয়ে নক্ষত্র চাঁদ
মেঘে মেঘে যুদ্ধে আকাশে প্রভাত
ভেজা দেহে উড়িয়ে রূপারঙ তীর
ছিঁড়ে ফেল আকাশের নোনতা শরীর ..
আকাশের বুকে ঝড়া রূপালী শিশির
আলোর মিছিলের প্রতীক্ষা আজ শেষ
আজ আকাশে মেঘের ওড়ে সুদীঘল কেশ
মিছিলে স্লোগান আর আকাশের গান
হাওয়ায় উড়িয়ে ডানা মেঘেদের তান
এসো ঝড়
এসো রুদ্র মাতাল হাওয়া !
প্রলয় ডঙ্কা বাজে, মেঘে মেঘে ছাওয়া
মেঘে ঢাকা তারাগুলো নেভে আর জ্বলে
একা আমি জেগে থাকি ঝড়োমেঘ তলে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




