সিল্ক শহরে গল্পগুলো খানিক অন্যরকম
বিকেল হওয়ার আগেই গ্রীষ্ম হল যখম
খেলে ঝড়োহাওয়া মেঘফুল ঝড়ে একা এই রাজপথে
মেঘলা দিনে রূপকথা জাগে আমাদের জনপদে
রামেক নগরী জলে একাকার, নীরব দুপুর শেষে
আরেক গঙ্গা জেগে ওঠে যেন নগরীর ধার ঘেঁষে
কতকাল আগে, আমারই হাতে কত কাগজ নৌকা
পেয়েছিল প্রান, হারিয়ে জলস্রোতে
গতবর্ষার হারানো সে ঘ্রান পোড়ায় সন্ধ্যারাতে


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




