অবশেষে পেলাম যা পাওয়ার ছিল,
বিদায় বেলা এসে সব কেঁড়ে নিল।
আজ থেকে সবাই তোমার, আমার কেউ নও,
তবু তুমি ভাল থেক অনেক বড় হও।
ভাল থেক জীবনের প্রতিটি বর্ষা বসন্তে,
ভাল থেক প্রতিটি মুহূর্ত, দিক দিগন্তে ।
ভাল থেক শোকে, দুঃখে, তাপে,
ভাল থেক কষ্ট, গ্লানি, চাপে ।
স্মৃতির ডায়েরি আধারে ছুড়ে ফেলে,
ভাল থেক তাতে তুমি নতুন স্বপ্ন ঢেলে।
বাঁধা হীন জীবন এখন মুক্ত পাখির মত,
পূর্ণ কর জীবনের চাওয়া আছে যত।
আমাদের হাসি খেলা সাঙ্গ হল জানি,
শেষ হল এক ভালবাসার মিথ্যা কাহিনি।
তবু তুমি ভাল থাক সব ভুলে গিয়ে,
আমি শুধু রয়ে যাব নষ্ট জীবন নিয়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


