প্রতিদিন সবকিছু শুরু হয় নতুন করে...
একটি সুন্দর নতুন সকাল,
নতুন সূর্যের হাসি... নতুন সব ফুলেরা ফোটে...
পাখিদের গুঞ্জনে শুরু হয় নতুন একটি দিন।
শুধু পুরুনো রয়ে যাই আমি সেই নিঃসঙ্গ আমি।
আবার আধার নেমে আসে ,
শুরু হয় একটি নতুন সুন্দর রাতের,
ধীরে ধীরে রাত গভীর হয়,
আধারের দখলে চলে যায় চারিধার,
নীরবে নিঃশব্দে ঘুমিয়ে পরে ক্লান্ত পৃথিবী,
শুধু নির্ঘুম জেগে রই আমি, সেই নিঃসঙ্গ আমি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


