ওয়াশিংটন ডিসিতে বন্যা
২৬ শে জুন, ২০০৬ রাত ৮:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
(ছবিটি ওয়াশিংটন পোস্টের সৌজন্যে)
গত ক'দিন থেকে আমাদের এই এলাকায় খুব বৃস্টি হচ্ছে যা আগের সব রেকর্ড ভেঙ্গেছে। গত 24 ঘন্টায় 5 ইঞ্চির বেশী বৃস্টি 1871 সালের রেকর্ডকে অতিক্রম করেছে। কোন কোন জায়গায় প্রায় 10 ইঞ্চির মতোও বৃস্টি হয়েছে। আকস্মিক বন্যা বা ফ্লাশ ফ্লাডে অসংখ্য ঘর-বাড়ী ও রাস্তাঘাটের ক্ষতি হয়েছে। অনেক গাড়ী বন্যায় ও কাদা পানিতে ডুবে যায়। ভবনের বেইজমেন্টে পানি চলে আসায় অনেকগুলো ফেডারেল ভবন ও আন্ডার গ্রাউন্ড ট্রেন স্টেশন বন্ধ হয়ে যায়। হাইওয়েতে পানি চলে আসাতে অনেক জায়গায় গাড়ী চলাচল বন্ধ হয়ে যায়। আকস্মিক বন্যায় এখানকার অনেক ভবনকে বসবাসের অযোগ্য বা কনডেম ঘোষণা করা হয়েছে। পটোম্যাক নদীর পানি বেড়ে গেছে। প্রায় বারো হাজার বিদু্যৎগ্রাহকের বাসায় কোন বিদু্যৎ নেই। গাড়ী নিয়ে যারা আজকে বের হয়েছেন তারা রাস্তায় ট্রাফিক জামের দুর্ভোগ পোহান। বৃস্টি আরও দু'দিন চলবে। এতে অবস্থা আরও ভয়াবহ আকার ধারণ করবে। এখন স্থানীয় সময় রাত 8:50 মিনিট। বৃস্টি পড়ছে।
নীচের প্রতিবেদনগুলো দেখলে এখানকার অবস্থার ভয়াবহতা আঁচ করতে পারবেন।
এপি নিউজের সৌজন্যে ভিডিও দেখুন:
http://tinyurl.com/nxwus
এবিসি সেভেন-এর ভিডিও প্রতিবেদন দেখুন:
http://tinyurl.com/n8ddo
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০০৬ রাত ৯:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবুজের বুক চিরে ঝকঝক করে বাড়ির পথে এগিয়ে চলেছে ট্রেন। আনমনে জানলার দিকে তাকিয়ে সবুজের ছুটে চলা দেখছি। সদ্য ধোয়া রাস্তার পাশে শুকাতে দেওয়া পাটের গন্ধ এসে নাকে লাগছে। চোখ...
...বাকিটুকু পড়ুন
আমি চলি ঐ প্রান্তে,
যেখানে অসৎ থেকে মানুষ হয়েছে সৎ।
আমি চলি উড়ে উড়ে,
ডানাহীন পাখির মতো,
যেখানে দুর্বলতাকে জয় করে
হয়েছে দুঃসাহস।
আমি চলি শক্তির সাথে,
দেহ যায় না ঝুঁকে।
করি না প্রণাম,
করি না চাটুকারিতা আর...
...বাকিটুকু পড়ুন
আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।
আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৩

জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....
১৫ আগস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে। সেখানে গিয়ে মনে হলো- এটি শুধু একটি জাদুঘর নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিরুদ্ধে...
...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে...
...বাকিটুকু পড়ুন