ভোর হলেই জ্যামের ভয়ে অফিস পাড়ায় ছুট,
জ্যামের ভয়ে মাঝে মাঝে চেঞ্জ হয় আমার রুট।
অত সকালে নাস্তা বানাতে বৌয়ের নেই মুড,
আবদারেও যে বউ আমার হয় ভীষণ রুড।
সিটিং সার্ভিস না পেয়ে যাই ,
লোকাল বাসে ঝুলে।
অফিসে যখন লেট হয়ে যায়,
বস নেয় আমার চামড়া খুলে।
কাজের আমার ভীষণ চাপে,
কে নেয় মধ্যাহ্ন ভোজের খোঁজ।
বউ আমার খেয়েছে কিনা,
খবর নিতে হয় রোজ।
আজ আমি ক্লান্ত ভীষণ,
যদি হতাম সরকারী আমলা।
রিলাক্সেশনেই জীবন পার,
বলত না বউ আমায় অফিসিয়াল কামলা।

সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



