তুমি এসো আমার অন্য বসন্তে,
-সখী, এ বসন্ত আমার ফুরিয়ে গেছে।
ফুরিয়েছে তোমার শোকে,
তাকিয়ে ছিলুম শেষ দিগন্তে।
তোমার জন্য কেঁদেছে হেমন্ত, ফাগুন,
বর্ষার বৃষ্টিস্নাত স্রোত।
আমার কান্না কেউ দেখেনি,
দেখেছে গ্রীষ্মের কাঠ ফাটা রোদ।
-ওগো, তুমি ফেরার অপেক্ষায়,
আমার স্বপ্নের বালুকা বেলা।
তোমাকে পাব বলে,
স্বপ্নেরা আমার রোজ করিছে খেলা।

সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


