-মা, তুমি রেঁধে রেখ কই মাছের ঝোল,
সাথে রেখ প্রিয় ভর্তা, কাতল মাছের কোল।
শুটকি মাছের ঝাল কইরো, মাছের মুড়োর দম,
আসছি আমি বাড়ি মাগো সময় যে খুব কম।
রাতটা ভারি পাঁজি,
কখন হবে ভোর।
সূর্য্যি মামা জাগলেই আমি,
কখন দেব দৌড়।
ব্যাগটা কাঁধে গুঁজে আমি কখন দেব ছুট,
কখন আমি পাব খুঁজে বাড়ি যাওয়ার রুট।
দূর পাহাড়ের প্রান্তে আমার অন্তিম ঠিকানা,
ঠিক, পৌছাব প্রভু যতই করো বাহানা।
ধৈর্য ধরে কাটাব আমি এই অসীম রাত,
হাত বাড়ালেই পারবে তুমি ধরতে আমার হাত।
যতই ফিরি বাড়ি মাগো মনে হয় যে নব্য,
বারে বারে আসে ফিরে বাড়ি ফেরার কাব্য।

সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



