আরো একবার এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা উড়তে যাচ্ছে
১৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আরো একবার নতুন করে এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা উড়তে যাচ্ছে । আর যার হাত দিয়ে এ চ্যালেঞ্জিং কাজটি এবার সম্পন্ন হতে যাচ্ছে তিনি হলেন মৃদুলা। পুরো নাম মৃদুলা আমাতুন নূর। গত শনিবার হিমালয়ের বহুকাতি বেজক্যাম্পে পৌঁছান তিনি। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ভূমি থেকে ৫ হাজার ৩৬৪ মিটার, অর্থাৎ ১৭ হাজার ৫৯৮ ফুট ওপরে অবস্থান করছে মৃদুলা। তার আগে গত শুক্রবার ৫ হাজার ১৮০ মিটার উঁচু বরফে ঢাকা গোরাকশিপে পৌঁছান মৃদুলা। গত শনিবার থেকেই ভীষণ ঠাণ্ডা এবং তীব্র বাতাসের সঙ্গে লড়াই করে এগিয়ে যাচ্ছেন ঢাকা কমিউনিটি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ফেনীর এই মেয়ে মৃদুলা আমাতুন নূর। জানা যায় নেপাল এবং ভারতে বেশ কিছু পর্বতারোহী বন্ধুর কাছে পর্বতারোহণের অনুপ্রেরণা পেয়েছিলেন মৃদুলা। গত বছর অক্টোবরে হিমালয়ের শীতিধার চূড়ায় আরোহণের পর থেকেই মৃদুলার স্বপ্ন মাউন্ট এভারেস্ট জয় করা। সেবার একেবারে দুই হাজার ফুট ওপরে উঠেছিলেন মৃদুলা। সেই থেকেই পাহাড় জয়ের নেশা পেয়ে বসে মৃদুলাকে। এখন তিনি তার স্বপ্নের কাছাকাছি। সবকিছু ঠিক থাকলে মে মাসের প্রথমার্ধে মাউন্ট এভারেস্ট জয়ের ব্যাজটাও পরতে সক্ষম হবেন মৃদুলা।
সূত্রঃ অনলাইন ডেস্ক
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২২

'...শুন্যে দিলাম উড়ারে ভাই যাইতে চান্দের চর,
ডানা ভাইঙ্গা পড়লাম আমি কইলকাত্তার উপর ।
তোমরা আমায় চিনোনি... '
পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবাল-
তার বাবাকে কথা দিয়েছিলেন তিনি কবিতা লেখার...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন
পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো...
...বাকিটুকু পড়ুন