somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভ্যালেন্টাইনস ডে-তে সঙ্গিনীর মন কেড়ে নেবে যে ২০টি উপহার

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নেট ব্রাউজ করতে করতে হঠাৎ করে এই ফিচারটা চোখে পড়ল, তাই ভাবলাম শেয়ার করি যদি কারো কাজে লাগে।
ভ্যালেন্টাইনস ডে-তে প্রিয়তমাকে যদি তার মনের মতো উপহার দিতে চান, তবে এই তালিকাটি দেখে নেওয়া জরুরি। এর প্রতিটি জিনিস প্রেমিকা বা স্ত্রীর কাছে বিশেষ দিনের উপহার হিসেবে খুবই প্রিয়।
১. প্রথম ডেটিং যদি দিতে যান, তবে লাঞ্চ বা ডিনারের পর দারুণ একটি সিনেমা দেখতে চলে যান। এটা নতুন কিছু নয়। কিন্তু নতুন ডেটিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকর।
২. আপনার প্রধান কাজ হবে, তাকে সারাদিন হাসিখুশি রাখা। এ জন্যে আপনার সেন্স অব হিউমারই যথেষ্ট। যদি এর ঘাটতি থাকে, তবে কৌতুকপূর্ণ কোনো ছবি দেখতে যেতে পারেন। অথবা দুই একটি প্রাসঙ্গিক জোকস ভালো কাজে দেবে।
৩. বাড়িতে নিজে নিজে স্পা করে নেওয়ার কিছু সরঞ্জাম প্যাকেজ আকারে পাওয়া যায়। এটি দারুণ একটি উপহার হতে পারে।
৪. জেমস চকোলেট মেয়েদের খুবই প্রিয়। এতে বিভিন্ন অক্ষর লিখা থাকে। তার এবং আপনার নামের প্রথম অক্ষর লিখা এক বাক্স জেমস কিনে তাকে দিন।
৫. খুব সাধারণ অলংকারও অসাধারণ হতে পারে। তার প্রিয় কোটেশন বা উদ্দীপনা দেয় এমন শব্দ সংবলিত কোনো লকেট কিনে আনতে পারেন।
৬. বাড়ি সাজাতে দারুণ কিছু একটা কিনে এনে স্ত্রীকে চমকে দিতে পারেন।
৭. উজ্জ্বল রংয়ের ভারী পাথরের এক জোড়া কানের দুল তার মন কেড়ে নিতে পারে।
৮. ফুল সবাই দেন। আপনি তার জন্যে একটি দৃষ্টিনন্দন বনসাই কিনতে পারেন। এটি বহুদিন স্মৃতি হয়ে থাকবে।
৯. তার পছন্দের রংয়ের একটি ভালো ব্র্যান্ডের নেইল পলিশ কিনে দিন। এটি প্রেমিকা বা স্ত্রী যখনই ব্যবহার করবেন, তখনই আপনার স্মৃতি ভর করবে।
১০. ভালোবাসার উষ্ণতা প্রকাশ করতে একটা আরামদায়ক পাতলা স্কার্ফ কিনে দিতে পারেন।
১১. সুগন্ধী মোমবাতি কিনে আনুন। এটি জ্বালানো মাত্রই যেন আপনার সুবাস ছড়িয়ে পড়বে তার বাড়িতে।
১২. একটি সুন্দর কফি পট বা জুস ব্ল্যান্ডার কিনে দিন। এটি তার বাড়ির কিচেনে শোভা পাবে এবং দারুণ কাজেরও বটে।
১৩. আপনার প্রেমিকা বা স্ত্রী যদি ব্যস্ত মানুষ হয়ে থাকেন, তবে 'জুইস প্যাকস' এর মতো একটি মোবাইল কভার কিনে দিতে পারেন। এটি মোবাইলকে ১৩০ শতাংশ চার্জ প্রদান করে।
১৪. ভ্যালেন্টাইন ডে-এর প্রতিটি মুহূর্ত ধরে রাখতে ছবি তুলে রাখুন। এগুলো আজীবনের স্মৃতি হয়ে থাকবে।
১৫. খুব আরামদায়ক একজোড়া স্লিপার কিনে দিন। এটা তার পায়ে উষ্ণতা দেবে।
১৬. একটি ফ্যাশনেবল 'টোট ব্যাগ' কিনে দিন। বিশ্ববিদ্যালয়ে বা অফিসের জন্যে এটি হবে তার সবচেয়ে স্টাইলিশ জিনিস।
১৭. যদি আপনাদের ঘনঘন দূরে ঘুরতে যাওয়ার অভ্যাস থাকে, তবে তাকে হাইড্রেশন প্যাকসহ একটি ব্যাকপ্যাক উপহার দিতে পারেন।
১৮. নিজের হাতে তার জন্যে লাঞ্চ বা ডিনার প্রস্তুত করুন। এটি সময়কে দারুণ রোমান্টিক করে দেবে।
১৯. দূরে কোথাও ঘুরতে যাওয়পার এমন এক রোমান্টিক আয়োজন করুন যা তিনি কখনো ভুলে যাবেন না।
২০. কিছু পয়সা খরচ করে তার প্রিয় ব্র্যান্ডের একটি ছোট হ্যান্ড ব্যাগ কিনে দিন।

সূত্র : বিজনেস ইনসাইডার
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×