somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুক্তরাষ্ট্রের কম্পিউটার নজরদারির তালিকায় আছে বাংলাদেশের নামও

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে একটি জাতীয় দৈনিকে দেখলাম যুক্তরাষ্ট্রের কম্পিউটার নজরদারির তালিকায় বাংলাদেশ ও আছে। আসুন বিস্তারিত জানা যাক ঃ
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) গোপন লুকোনো সফটওয়্যার ব্যবহারকারীদের কম্পিউটারের গতিবিধি সার্বক্ষণিক নজরে রাখছে। এ ক্ষেত্রে এনএসএ বিশেষ স্পাই সফটওয়্যার ব্যবহার করছে, যার মাধ্যমে কম্পিউটারের হার্ডডিস্কের তথ্যাদিও হাতিয়ে নেওয়া সম্ভব। গোপন এ নজরদারির তালিকায় ৩০টি দেশের নাম রয়েছে। এর মধ্যে বাংলাদেশের নামও আছে।
বাংলাদেশ ছাড়াও নজরদারির তালিকায় থাকা দেশগুলো হচ্ছে রাশিয়া, পাকিস্তান, আফগানিস্তান, চীন, মালি, সিরিয়া, ইয়েমেন ও আলজেরিয়া। এসব দেশে এক বা একাধিক গোপন স্পাই সফটওয়্যারের মাধ্যমে গোয়েন্দাগিরি করছে এনএসএ।
কম্পিউটার ও ইন্টারনেটের নিরাপত্তা সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ক্যাসপারস্কির প্রকাশিত তথ্য অনুযায়ী, পুরো নজরদারির বিষয়ে রয়েছে মার্কিন গোয়েন্দাদের হাত। এ নিয়ে বার্তা সংস্থা রয়টার্সের কাছে গোপন নজরদারির বিষয়টি স্বীকারও করেছেন এনএসএর মুখপাত্র ভানি ভাইনস। তিনি জানিয়েছেন, তাঁদের গোয়েন্দা সংস্থা এ প্রতিবেদনটির কথা জানে, কিন্তু এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি নয়।
ক্যাসপারস্কির প্রতিবেদনে দাবি করা হয়, এনএসএ গোয়েন্দারা যেসব প্রতিষ্ঠানে নজরদারি করছে, তার মধ্যে সরকারি ও সেনা প্রতিষ্ঠান, টেলিযোগাযোগ প্রতিষ্ঠান, ব্যাংক, বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান, নিউক্লিয়ার গবেষণা প্রতিষ্ঠান, গণমাধ্যম, ধর্মভিত্তিক দলের কর্মী ও প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠান ও ব্যক্তির তথ্যাদি গোপন সফটওয়্যারের মাধ্যমে নজরদারি করা হচ্ছে। বর্তমানে বাজারের জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ডের হার্ডডিস্ক নির্মাতাদের সব পণ্যের মধ্যেই গোপন নজরদারির সফটওয়্যারের মাধ্যমে এ কাজটি করা হচ্ছে।
মার্কিন গোয়েন্দারা ওয়েস্টার্ন ডিজিটাল, সিগেট, স্যামসাং, তোশিবাসহ শীর্ষ সব হার্ডডিস্ক নির্মাতাদের পণ্যে নজরদারির সফটওয়্যার কৌশলে লুকিয়ে রাখছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এর ফলে বিশ্বের বেশির ভাগ কম্পিউটারেই এনএসএর নজরদারির সুযোগ রয়েছে। পুরো কার্যক্রমটিতে এনএসএর সাইবার অস্ত্র ‘স্টাক্সনেট’ ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয় প্রতিবেদনে। এ অস্ত্রটি এর আগে ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্ল্যান্টে সাইবার হামলার কাজে ব্যবহার করা হয়েছিল।
এনএসএ কীভাবে এ কাজটি করছে, তার ব্যাখ্যা দেওয়া হয় প্রতিবেদনে। এ কাজে এনএসএর গোয়েন্দারা এমন একটি প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যা প্রতি বার কম্পিউটার চালুর পরেই সক্রিয় হয়ে ওঠে। আগে থেকেই হার্ডডিস্কে স্বয়ংক্রিয়ভাবে ফার্মওয়্যার অস্পষ্ট কোডের মাধ্যমে দেওয়া থাকে, যা পরে সক্রিয় হয়। কম্পিউটারে চালুর পরেই যখন এ ম্যালওয়্যার সক্রিয় হয়, তখন কম্পিউটারও আক্রান্ত হয়। এ ধরনের ম্যালওয়্যার ছড়ানোর কাজ যাঁরা করেন, তাঁরা একই সঙ্গে শতাধিক কম্পিউটার দূর থেকেই নিয়ন্ত্রণ করতে পারেন। একই সঙ্গে চাইলে ওই কম্পিউটারের হার্ডডিস্ক থেকে যেকোনো ফাইল সরানো, নজরদারি ইত্যাদি কাজও করতে পারেন। ক্যাসপারস্কি যেসব কম্পিউটারে পরীক্ষা চালিয়েছে, তার অনেকগুলোর মধ্যেই এ ম্যালওয়্যারের সন্ধান পাওয়া গেছে।

রয়টার্সের প্রকাশিত সংবাদ অনুযায়ী, তালিকায় থাকা শীর্ষ হার্ডডিস্ক ড্রাইভ নির্মাতা প্রতিষ্ঠানের মধ্যে ওয়েস্টার্ন ডিজিটাল, সিগেট ও মাইক্রন কর্তৃপক্ষ এ ধরনের গোপন সফটওয়্যার সম্পর্কে জানে না বলে জানিয়েছে। আর তোশিবা, স্যামসাং ও আইবিএম কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×