
প্রত্যেক বছর এই দিনটি আসলেই বড় বেশি মনে পড়ে যায় তাঁর সেই প্রতিবাদী কণ্ঠ, মনে পড়ে যায় তাঁর সেই অগ্নি ঝরা কণ্ঠ, মনে পড়ে যায় একজন খাঁটি দেশ প্রেমিকের দেশ রক্ষা করার আবেগী ও বজ্র কণ্ঠস্বর। কার কথা বলছি সেটা বলার অপেক্ষা রাখেনা। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একটা দেশ রক্ষার আন্দোলনের ভাষণ এর চেয়ে জ্বালাময়ী ও কার্যকরী আর কি হতে পারে। এখনো যখন কম্পিউটারে সেই ভাষণ শুনি সত্যি গা শিউরে ওঠে। যেভাবে তিনি আবেগে, অনুরোধে, এবং ধমক দিয়ে ভাষণটাকে যথার্থপূর্ণ করে তুলেছেন তা সত্যিই ইতিহাসে বিরল। যে বিষয়ে তিনি কথা বলেছেন সে বিষয়ের সাথে তাঁর কি রকম ঘনিষ্ঠ বসবাস, কি রকম ধ্যান ধারণা আর জাতির সমস্ত দায় নিজের কাঁধে নিলেই কেবল এই রকম গর্জনটা বুক থেকে বের হতে পারে। আজকের এই দিনে সালাম জানাই তোমায় গুরু। তোমার জন্যই পেলাম এই বাংলাদেশ। ইতিহাস বলে জাতির সেরা সন্তানরা নাকি বেশি দিন বাঁচে না, বাঁচতে দেয় না তাই তোমাকেও দেখা হয় নাই দুই চোখ বরিয়া।
তিনি আছেন এবং তিনি থাকবেন আমাদের মনে, যত দিন থাকবে পদ্মা মেঘনা যমুনা বহমান ততো দিন থাকবে কীর্তি তোমার বঙবন্ধু শেখ মুজিবুর রহমান.....
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






