মা বাবা আসলে এক প্রকার আজব প্রানী । এরা প্রতিটি সন্তানের কাছে ফেরেস্তার মত । আসলে সৃষ্টিকর্তা এদের মনে হয় আলাদা মায়া দিয়ে সৃষ্টি করেছেন । পাপ যদি ট্রান্সফার করা যেত তাহলে মা বাবাই হতেন পৃথিবীর সবচেয়ে বড় পাপী । কারন এরা তাদের সন্তানদের পাপ ট্রন্সফার করে নিজের ঘাড়ে নিয়ে নিতেন । পাপ ট্রান্সফার করা নিয়ে মনে হয় মাঝে মাঝে মা বাবার মধ্যে তুমুল ঝগড়া ও লেগে যেত বটে । মা ওগো জনমদরদী মাগো তুমি কেমন আছো? মাগো তোমায় অনেক দিন দেখিনা । মা,মাগো তোমার ঋন কেমন করে এই অধম শোধ করবে? তোমার সাদাসিদে চেহারাটা একবার দেখতে বড় ইচ্ছা হয় মা । তোমার বেহেস্তি মুখখানার হাসি দেখতে আরো বড় ইচ্ছা হয়? তুমি এত ভালো কেনো মা? উত্তর দাও । সেই জন্ম থেকে পেলে পুষে আমায় তুমি আল্লাহর ইচ্ছায় এত বড় করেছো । আমি যখন অসুস্থ হতাম তখন তোমার গোসল,খাওয়া দাওয়া একেবারে বন্ধ হয়ে যেত । আমার অসুস্থতায় তুমি যে কী করুন কান্না করতে তা আমার এখন ও মনে পড়ে । সারারাত তুমি না ঘুমিয়ে থাকতে । গরমের সময় সারারাত তুমি না ঘুমিয়ে শুধু বাতাশ দিয়ে যেতে । তোমার সেই বাতাশের স্বাদ যে কত মধুর তা আমি বলে শেষ করতে পারবো না । কত না খেয়ে তুমি যে আমাকে খাওয়াইলে । ভালো কোনো খাবার হলে সব তুমি আমাকে দিয়ে দিতে মা । আর মিথ্যাবাদি তুমি না খেয়ে বলতে যে তুমি খেয়েছো । মা,মাগো তুমি কেমন আছো মা? তোমার কোলে ঘুমাতে যে এত মজা ছিল মাগো তা বলে শেষ করতে পারবো না । তোমার শাসানোর মধ্যেও ছিল বিশাল ভালোবাসা লুকায়িত । মা,মাগো সৃষ্টিকর্তার কাছে বলনা আমায় আবার ছোট করে দিতে । মাগো আমি জানি তুমি আমায় এখনও অনেক ভালোবাসো । নামায পড়ে প্রতি ওয়াক্তে তুমি আমার জন্য দোয়া করো । তুমি এখন ও মা আমার জন্য চোঁখের জল ফেলো । তুমি আমাকে এখনও শিশু মনে কর । অথচ আমি এখন ২৩ বছর বয়স্ক এক টগবগে যুবক । মা,মাগো ওগো আমার আম্মাজান তোমার পদতলে আমায় একটু ঠাই দাওনা মাগো ঠাই দাও । জীবনে না বুঝে হয়তোবা তোমার সাথে আমি অনেক অপরাধ করেছি । মাগো ওগো আমার আম্মাজান তুমি আমাকে ক্ষমা করে দাও । আমি জানি মা তুমি আমায় ক্ষমা করবে না,কারন আমার প্রতি তোমার বিন্দুমাত্র ও রাগ নেই । আরে তোমার সাথেতো অপরাধ করার আগেই তুমি ক্ষমা করে দাও । তবুও আম্মাজান তোমার কাছে আবার ক্ষমা চাচ্ছি । তোমার স্বামী আমার জন্মদাতা আব্বাজান ও তোমার মত মস্তবড় এক পাগল । সারাজীবন নিষ্ঠুর শহরে থেকে মাথার ঘাম পায়ে ফেলে,করা তাপে রক্ত পানি করে আমাকে টাকা দিয়ে গেল । আব্বাজান তুমি এখন কেমন আছো আব্বাজান? তোমায় কত জনমও জনম যে দেখিনা । ভালো আছোতো তুমি আব্বাজান? আর কতকাল তুমি আমার জন্য এমন পরিশ্রম করে যাবে? আব্বাজান তুমি আমায় কোলে নিয়ে একটা চুমো দাওনা আব্বাজান । এখন পর্যন্ত জীবনে তোমার কাছে টাকা চেয়ে খালি হাতে ফিরে যাইনি । যতবার চেয়েছি ততবারই পেয়েছি । তোমার কাছে টাকা না থাকলেও তুমি বল যে তোমার কাছে টাকা আছে । হাহা তুমি বড় মিথ্যাবাদি আব্বাজান । না খেয়েও তুমি বল যে তুমি খেয়েছো । অবাক আব্বাজান তুমি বড় অবাক । আর কতকাল এরকম মিথ্যা অভিনয় করবে তুমি । আব্বাজান ওগো আমার আব্বাজান তুমিতো বিশাল এক অভিনেতা । আব্বাজান জীবনে অনেক অন্যায়,অপরাধ করেছি,পারলে এই অধমটাকে ক্ষমা করে দিও আব্বাজান । সৃষ্টিকর্তা যেনো তোমাদের হাজার বছর বাঁচিয়ে রাখেন । তোমরা শুধু দিয়েই গেলে কিন্তু কিছু নিলেনা । একটু বলতো আম্মাজান,আব্বাজান তোমরা এত ভালো ক্যান? তোমাদের আগে যেনো আমার মরন হয় । আম্মাজান,আব্বাজান তোমরা এই পৃথিবীতে অমর হয়ে থাকো ।
আলোচিত ব্লগ
আত্মহনন ও পক্ষপাতিত্ব


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন
তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন
বিএনপি হল অথর্ব আর ইডিয়েটদের দল। বর্তমানে এদের দেশ পরিচালানার করার কোন যোগ্যতা ই নেই।
রবীন্দ্রনাথের ছবিতে কালি দেয়াটা নিন্দনীয় কিন্ত তার বিচার হবে কিসে? রাষ্ট্রদ্রোহিতা মামলায়?? রিমান্ডে নিয়ে?
চৈতালি চক্রবর্তী সুপ্রিম কোর্টের আইনজীবী, সে আইন বুঝে। প্রায় প্রতিদিন জুলাই, আবু সাইদ, বাংলাদেশ সব কিছু সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন
এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন
দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।