somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রোগী,ভিক্ষুক ও অসহায় শিক্ষার্থীদের প্রতি সরকারের হাত প্রসারিত করা উচিৎ।

৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সরকারের উচিৎ রোগী,ভিক্ষুক ও অসহায় শিক্ষার্থীদের পাশে দাড়ানো । মনে রাখতে হবে সরকারের জন্য জনগন নয় বরং জনগনের জন্যই সরকার । তাই অসহায় রোগী ভিক্ষুক ও দারিদ্র শিক্ষার্থীদের সরকার আর্থিক সাহায্য করতে পারে । বাংলাদেশে অনেক অসহায় দারিদ্র রোগী রয়েছেন যারা সামান্য কিছু টাকার জন্য সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে । কেউ কেউ আবার টাকার অভাবে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে । তাই সরকার পারে এদের কিছু টাকা সুদমুক্তভাবে ধার দিতে । আবার নির্দিষ্ট সময়ে সরকারকে তার টাকা ফেরত দিয়ে দেওয়া হবে । সরকারের তো টাকার অভাব নাই । সরকারের বিভিন্য প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ টাকা বছরের পর বছর পরে থাকে । তাই সরকার নতুন নিয়ম করে অসহায় ও দারিদ্রদের টাকা ধার দিতে পারে । অবশ্যই এর নির্দিষ্ট নিয়ম কানুন থাকবে । এরকম করলে অনেক রোগী তার সুস্থ জীবন ফিরে পাবে । আর এতে দেশেরই কল্যান হবে । বড় খারাপ ও দুঃখ লাগে যখন রাস্তায় দেখা যায় অসহায় ভিক্ষুকদের করুনা,কান্না ও আহাজারী । সরকারতো এদের পুনর্বাসনের ব্যাবস্থা করতে পারে । সরকারের তহবীল থেকে ভিক্ষুকদের অবশ্যই পুনর্বাসন করা সম্ভব । আমি ২০১৪ সালে হাইকোর্টে একটা অনুষ্ঠানে গেছালাম । তখন আমি হাইকোর্টে শত শত পঙ্গু ভিক্ষুদের দেখেছি । আমি দেখছি তাদের করুন আহাজারি । রাস্তা ঘাটে বের হলেই দেখা যায় ভিক্ষুক আর ভিক্ষুক । পিতা মাতার বয়সি এই ভিক্ষুকগন দুই একটা টাকার জন্য পা পর্যন্ত জড়িয়ে ধরে । তখন বড় খারাপ লাগে । তাই সরকারের উচিৎ এইসব ভিক্ষুদের পুনর্বাসন করে দেশকে ভিক্ষুকমুক্ত করা । মনে রাখতে হবে ভিক্ষুকদের পুনর্বাসন ছাড়া দেশকে ডিজিটাল বাংলাদেশ বিনির্মান করা সম্ভব নয় । আমাদের দেশে অনেক অসহায় দারিদ্র শিক্ষার্থী রয়েছে যারা টাকার অভাবে লেখাপড়া ছেড়ে দিচ্ছে । অনেকে টাকার অভাবে ফরম ফিলআপ করতে পারতেছেনা । তাই সরকার যদি এই অসহায় শিক্ষার্থীদের টাকা দেয় তাহলে এরা তাদের লেখা পড়া চালিয়ে যেতে পারে । অবশ্যই সরকারকে টাকাগুলো আবার ফেরত দিয়ে দেওয়া হবে । আমার এক বন্ধু এইচএসসি পাশ করে টাকার অভাবে লেখা পড়া ছেড়ে দিয়েছে । আর এটা আমাকে দারুনভাবে কষ্ট দিচ্ছে । যদি সরকার ওকে কিছু টাকা ধার দিত তাহলে আমার বন্ধুটা তার লেখাপড়া চালিয়ে যেতে পারতো । এ ধরনের নিয়ম করলে দেশেরই কল্যান হবে । দেশে শিক্ষার মান বেড়ে যেত । দেশ সত্যিকার ডিজিটাল দেশে পরিনত হত । দেশ থেকে নির্মুল হত ভিক্ষা ব্যবস্থা । ভিক্ষুকগন খুজে পেত এক নতুন জীবন । আর রোগীরা রোগমুক্ত হয়ে কাজে লেগে যেত । তারাও ফিরে পেত এক সুস্থ ও নতুন জীবন । আর অসহায় দারিদ্র শিক্ষার্থীগন তাদের শিক্ষা জীবন খুব ভালোভাবে কাটিয়ে নিতে পারতো । দেশ এক শিক্ষিত দেশে পরিনত হত । শিক্ষার্থীগন খুজে পেত তাদের আশার আলো । তাই সরকারের প্রতি অনুরোধ রইল যে সুস্থ জীবন,ভিক্ষুকমুক্ত ও শিক্ষিত জাতী গঠনে দয়া করে এ ধরনের ব্যবস্থা গ্রহন করুন । বাংলাদেশ হোক সুখি দেশ-সেই প্রত্যাশা করি ।
-মোঃ নিজাম গাজী বিএসএস(অনার্স) তরুন লেখক,কলাম লেখক,কবি,সাহিত্যিক,সাংবাদিক ও ব্লগার । মোবা: 01767789299.


১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×