
আমি জ্বীন ও ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য,
তাই আদম সন্তান যেনো আল্লাহর ইবাদত করে হয় ধন্য।
আমি সুদকে হারাম ও ব্যবসাকে করেছি হালাল,
তাই সকলে যেনো সুদকে বর্জন করে ধরে সৎ ব্যবসার হাল।।
আমার পথে যারা জীবন দান করে তোমরা তাদেরকে মৃত বলোনা,
তাই মহান আল্লাহর পথকে সুগম করতে সবাই জিহাদে চলোনা।
অন্যকে হত্যা,যেনা ও ব্যভিচার করবে যে,
তার ঠিকানা হবে জাহান্নামে।
নামায কায়েম করো ও যাকাত দাও,
আখিরাতে এসে তোমরা জান্নাত নাও।।
অহংকার আমার ভূষন,কারন আমি স্বয়ংসম্পূর্ণ,
মানুষ যেনো অহংকার না করে,কেননা প্রত্যেক মানুষ অসম্পূর্ণ।
আমি যা বলিনি তা যদি কেউ বলে,
তাহলে সেতো জাহান্নামের পথেই চলে।।
আমিই জীবন দান করি এবং আমিই মৃত্যু ঘটাই,
তাই আদম সন্তান যেনো করেনা বড়াই।
প্রত্যেক প্রানীরই মৃত্যুর স্বাদ করতে হবে ভোগ।
আমার পরীক্ষার মধ্যে অন্যতম কঠিন পরীক্ষা হচ্ছে মানবদেহের রোগ।।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


