somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবি মানুষ চাকরি দিয়ে কি করবেন??

১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আগে মেয়েরা যেমন বলতো মেয়ে হয়ে জন্মানো এক আজন্ম পাপ। ঠিক তেমনি আমার এখন অনেক কষ্টে বলতে ইচ্চা করে কবি সাহিত্যিক হয়ে জন্মানো এক আজন্ম পাপ। আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে সদ্য অনার্স সম্পন্ন করলাম। হয়তোবা দুএকদিনের মধ্যে রেজাল্ট দিতে পারে। যদিও আমার সমগ্র শিক্ষাজীবনে প্রথম বিভাগ রয়েছে। আশা রাখি অনার্সে ও প্রথম বিভাগে উত্তীর্ন হবো ইনশা-আল্লাহ।

অনার্স পরীক্ষা দিয়ে বাড়িতে বেকার তিনমাস বসে আছি। এমনিতেই প্রতিমাসে প্রায় দেড় হাজার টাকার ওষুধ খেতে হয়। তাই বাড়ি থেকেও চাপ দিচ্ছে কিছু একটা করার জন্য। নিজেকে নিজের নিকট খুব হীন মনে হচ্ছে। তাই ঢাকায় চাকুরীরত এক ভাইকে ফোন দিয়ে বলছিলাম ভাই আমাকে একটা জব দিতে পারবেন? সে বললো তুমিতো কবি মানুষ তোমাকে যেনোতেনো পদেতো আর দেওয়া যায়না,দেখি ভালো কোনো পদ খালি হয় কিনা(না দেওয়ার ভান)।

এরপর আরেক জনকে বললাম- সে বললো আপনিতো কবি মানুষ চাকরি দিয়ে কি করবেন!! আমি ওনাদের কেমন করে বুঝাবো যে কবিতা লিখে টাকা উপার্জন করা যায়না। অনেকে পারলেও আমি পারিনা। কারন আমি সাহিত্যকে কখনও টাকা পয়সার আখড়া হিসেবে ব্যবহার করতে চাইনা। সাহিত্যের পিছনে আমি টাকা ব্যয় করতে প্রস্তুত। কিন্তু আয় করতে প্রস্তুত নই। আমি নাটকও লিখে থাকি। এক পরিচালক আমার ঢংগের মানুষ নাটকের স্কৃিপ্ট নিয়ে কিছু টাকা দিতে চাইছিলো,কিন্তু আমি নিইনাই।

২০১৬ সালে অমর একুশে বইমেলায় যখন আমার প্রথম কাব্য প্রকাশ হলো,তখন আমি বেশ,কটি বই আমার ধামরাই সরকারি কলেজ,ঢাকার রাষ্ট্রবিজ্ঞান বিভাগে নিয়ে যাই। সেই বই দেখে আমাদের বিভাগীয় প্রধান অধ্যাপক আয়শা আখতার অনেক খুঁশি হন। তখন তিনি বলেন নিজাম চলো অধ্যক্ষ স্যারকে তোমার একটা বই দিয়ে আসি। অধ্যক্ষ স্যারকে আমি বই দিলাম। স্যার অনেক খুঁশি হলেন এবং আমার দিকে তিনি ১ হাজার টাকার একটি নোট এগিয়ে দিলেন। আমি স্যারকে বললাম স্যার দয়া করে আমাকে মাফ করুন। তার মানে আমি টাকাটা নিলাম না।

তাই আমি এদেরকে কিভাবে বলবো যে সাহিত্য দ্বারা কোনো টাকা উপার্জন করা আমার পক্ষে সম্ভব নয়। যদিও আমি কবি ও সাহিত্যিক নয় তবু এরা আমাকে বিপদে ফেলানোর জন্য কবিই বলে থাকে। তাইতো বলতে হয় কবি হয়ে জন্মানো যেনো এক আজন্ম পাপ। চাকুরি পাওয়া সম্ভব কি? জীবিকা নির্বাহ করা সম্ভব কি? নাকি না খেয়ে মরতে হবে আপনারাই বলুন???
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৪
১৪টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×