somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কর্মসংস্থান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হোক

১৪ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কর্মহীন জাতী সবচেয়ে অনুন্নত,অবহেলিত ও নিষ্পেষিত। যে জাতী যতো কর্মঠ সে জাতী ততো উন্নত। সঠিক কর্মসংস্থান সৃষ্টি করাই হতে পারে অন্যতম সুশিক্ষা। অতী দুঃখের সাথে বলতে হয় যে বাংলাদেশে ৩৮ টি পাবলিক বিশ্ববিদ্যালয় থাকা সত্বেও কোনো বিশ্ববিদ্যালয়ই সরাসরি কর্মসংস্থানের ব্যবস্থা করেনা। বিশ্ববিদ্যালয় হচ্ছে শিক্ষা গ্রহনের সর্বোচ্চ প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয় গুলো শিক্ষার্থীদের কর্মসংস্থান সম্পর্কে সম্মক জ্ঞান দিয়ে থাকে। কিন্তু প্রশ্ন হলো বিশ্ববিদ্যালয় গুলো কি শিক্ষার্থীদের সরাসরি কর্মসংস্থানের কি কোনো ব্যবস্থা করে থাকে? না আমাদের দেশে এমন নজির নেই।

সাধারনত বিশ্ববিদ্যালয় পড়ার মানে শুধু জ্ঞানার্জন করা নয়,বরং জ্ঞানার্জনের পাশাপাশি কর্ম করার যোগ্যতা ও অর্জন করা। অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ডিগ্রী অর্জন করে এই কথা বলে থাকেন যে আমরা বিশ্ববিদ্যালয় থেকে এতো বড় ডিগ্রী নেওয়ার পরেও আবার কেনো আমাদের চাকরির জন্য পরীক্ষা দিতে হচ্ছে। আসলে কথাটি একদিক দিয়ে যুক্তিযুক্ত। কারন যে শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে সফলতার সহিত সর্বোচ্চ ডিগ্রি অর্জন করতে সক্ষম হয়েছে,তাহলে তার কেনো আবারও চাকরির জন্য আলাদা পরীক্ষা দিতে হবে? বিশ্ববিদ্যালয় থেকে যে সে চিরকাল অসংখ্য পরীক্ষা দিয়ে পাশ করে এসেছে তার মূল্যায়নটা কোথায়? সারাজীবনের শিক্ষা ও পরীক্ষার চেয়ে একদিনের একটা চাকরির পরীক্ষার মূল্য কিভাবে বেশি হয়? তবে অসংখ্য প্রতিযোগী থাকার কারনে এই যুক্তিটা অযৌক্তিকই মনে হবে। তাহলে প্রশ্ন হলো যে ব্যক্তি চাকরি পাবেনা,তাকে কেনো পাশ করিয়ে আজ শিক্ষিত বেকারে পরিনত করা হলো? অথবা সে যদি চাকরির ক্ষেত্রে অদক্ষ হয় তাহলে সে পাশ করলো কিভাবে?

শিক্ষিত হওয়ার মানে এই নয় যে শুধুমাত্র সনদপত্র অর্জন করা। বরং শিক্ষিত হওয়ার মানে হচ্ছে প্রকৃত জ্ঞানার্জন করে সেটি কর্মক্ষেত্রে ব্যবহার করা। আমাদের দেশে যদি এমন বিশ্ববিদ্যালয় থাকতো যেখান থেকে শিক্ষা অর্জন করার পাশাপাশি সরাসরি মাঠকর্মের মাধ্যমে একজন সত্যিকার শিক্ষিত কর্মঠ মানুষে রুপান্তরিত হওয়া যেতো,এবং বিশ্ববিদ্যালয়ই সরাসরি প্রত্যেক শিক্ষার্থীর কর্মসংস্থানের ব্যবস্থা যদি করে দিতো। অর্থাৎ পাশ করা মানেই কর্মসংস্থানের ব্যবস্থা হওয়া। যদিও বাংলাদেশে কারিগরি শিক্ষা ব্যবস্থা রয়েছে। কিন্তু কারিগরি শিক্ষার সকল নিয়ম-কাণুন বাস্তবায়ন হয়নি। তাই বেকারত্ব দূর করার জন্য ও শিক্ষিত কর্মঠ জাতী তৈরী করার জন্য বাংলাদেশে "কর্মসংস্থান বিশ্ববিদ্যালয়" প্রতিষ্ঠা করা জরুরি। আশা করি সরকার এহেন ব্যবস্থা গ্রহন করে শিক্ষিত কর্মঠ জাতী তৈরী করার লক্ষে "কর্মসংস্থান বিশ্ববিদ্যালয়" প্রতিষ্ঠা করবে।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১৭
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×