দাওনা প্রিয়া দাওনা,একটি চিঠি আমায় দাওনা,
তোমার কাছে একটি চিঠি যে আমার হাজার যুগের পাওনা ।
তোমার চিঠির পেয়ে গন্ধ,
হবো আমি অন্ধ ।
মোবাইল,ফেসবুক,টুইটার নয়,
তোমার চিঠিতে হবে যে আমাদের ভালবাসার জয় ।
দাওনা প্রিয়া দাওনা,একটি চিঠি আমায় দাওনা,
তোমার কাছে একটি চিঠি যে আমার হাজার যুগের পাওনা ।
খাম খুলে নাম দেখে পাগল হব আমি,
হে প্রিয়া তোমার চিঠি যে কত দামী ।
চিঠিতে তোমার হাতের লেখা,
আমার যে হবে হাজার বারের চেয়েও দেখা ।
চিঠির মধ্যে ভেসে উঠবে তোমারই মুখ,
আহ্ কি দারুন,কি অপরুপ ।
দাওনা প্রিয়া দাওনা,একটি চিঠি আমায় দাওনা,
তোমার কাছে একটি চিঠি যে আমার হাজার যুগের পাওনা ।
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।