somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই সব ভণ্ড দের কি করা উচিৎ? সন্তান দেওয়ার ছলনা করে ধর্ষণ করছে ভণ্ডপীর

৩০ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সন্তান দেওয়ার কথা বলে অনেক অবলা নারীকে ধর্ষণ করতেও দ্বিধাবোধ করছে না কিছু অসাধু ভন্ড পীরেরা।

আবার রোগ ভাল হওয়া, বালা মছিবত দূর হওয়া, মনের মানুষকে কাছে পাওয়া, বন্ধা মেয়েদের সন্তান দেওয়াসহ বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে সরলপ্রাণ ও অন্ধভক্ত জনতার কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে মাজার
ব্যবসায়ীরা।X(

সরেজমিনে ঘুরে দেখা গেছে, মাজার বানানোর জন্য এখন আর ওলি-আল্লাহ্ হওয়ার প্রয়োজন পড়েনা। বরং স্বপ্নযোগে আদিষ্ট হয়েই অনেকে আত্মীয়স্বজনের কবরের উপরে টাঙিয়ে দেন লালসালু। নির্মাণ করেন মাজার সাদৃশ্য উঁচু মিনার। চুল, দাড়িতে জট পাকিয়ে এবং এক রংয়ের লাল বা সাদা কাপড় পরিধান করে খাদেম সাহেব নিজেই বনে যান পীরানে পীর দস্তগীর। আর প্রতারনার মাধ্যমে অল্প সময়েই হয়ে যান বিশিষ্ট কোটিপতি।:)

প্রতিটি মাজারেই থাকে দান বাক্স। যার উপরে লেখা থাকে “নিজ হাতে ফেলুন”। পাশেই থাকে আগরবাতি, গোলাপজল, মোমবাতি ও তোবারক বিক্রয়ের দোকান। আবার দিন শেষে দর্শনার্থীদের দেওয়া আগরবাতি, গোলাপজল ও মোমবাতিগুলো মাজার থেকে তুলে এনে পুনরায় দোকানে সাজিয়ে রাখে ব্যবসায়ীরা। পাশাপাশি চলতে থাকে জমজমাট ঝাড়-ফুঁক ও তাবিজ ব্যবসা।

এমনি এক মাজারে আগত দর্শনার্থী খাদিজার সাথে আলাপকালে তিনি জানান, লোকমুখে বিভিন্ন সমস্যা দূর হয় শুনে দীর্ঘদিন যাবত এখানে আসছি। খাদেম সাহেবের চাহিদা মোতাবেক হাদিয়া-তোহফাও দিয়ে যাচ্ছি। কিন্তু সমস্যার সমাধান হলো না আজ পর্যন্ত।

এ সময় আধুনিক সাজে সজ্জিত একাধিক তরুন-তরুনী জানান, প্রেমে সাফল্য লাভের আশায় মাজারে এসেছি। খাদেম সাহেবকে হাদিয়া দিয়ে লাল ফিতা, তাবিজ ও দোয়া নিয়েছি। আশাকরি সফল হব।:D

ইসলামী বিধান মোতাবেক কবর জিয়ারত করা সওয়াবের কাজ হলেও কবরে সিজদা করা, টাকা দেওয়া, মান্নত করা, গরু, ছাগল, হাঁস, মুরগী প্রভৃতি দান করাসহ কবর ওয়ালার কাছে কোন কিছু চাওয়া সম্পূর্ণ হারাম ও নিষিদ্ধ। কিন্তু এরপরও এদেশের ধর্মপ্রাণ মুসলমানের দুর্বলতার সুযোগ নিয়ে এক শ্রেণীর অসাধুচক্র দেশজুড়ে চালিয়ে যাচ্ছে রমরমা মাজার ব্যবসা।B-)

বিনা পুঁজিতে ব্যবসাটি অধিক লাভজনক হওয়ায় দেশের আনাচে কানাচে আজ ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠেছে অসংখ্য মাজার।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



"ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস"

একটা সময় ছিল, যখন বাংলাদেশ ক্রিকেটে "কোচ" শব্দটা মানেই ছিল ঝড়!

রাসেল ডোমিঙ্গো, হাথুরুসিংহে-
Phil Simmons (2024–present)
Chandika Hathurusingha (2014–2017, 2023–2024)
Russell Domingo (2019–2022)
Steve Rhodes... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×