somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পৃথিবীর সবচেয়ে অসুন্দর মহিলা লিজ্জি ভেলাসকুয়েজ : একটা অদম্য মানবী ও অনুপ্রেরণার গল্প

১৫ ই মে, ২০১৫ রাত ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গুগলে পৃথিবীর সবচেয়ে অসুন্দর মহিলা লিকে সার্চ দিলে যে নাম টি আসবে তা হল
লিজ্জি ভেলাসকুয়েজ। ২৫ বছর
বয়সী এই নারীর জন্ম ১৯৮৯ সালে আমেরিকার টেক্সাসে। জন্মের
পর থেকেই দুরারোগ্য ব্যাধিতে
আক্রান্ত লিজ্জি। যে ব্যাধিতে
তার দেহের ওজন বাড়েনা কখনই। বর্তমানে জানামতে মাত্র ৩ জন রোগী ই এই রোগে আক্রান্ত।
মাত্র ৬৫ পাউন্ড ওজনের
অধিকারী তিনি। জন্মের সময় ও ছিলেন মাত্র ১২৫২ গ্রাম ওজনের।


এক চোখে অন্ধ
এই লিজ্জির কপালে জুড়েছে
দুনিয়ার সবচেয়ে কুৎসিত মহিলার
খেতাব।
তার বয়স তখন ১৭ বছর। ইউটিউব
ঘাটাঘাটি করছিলেন লিজ্জি।
হঠাৎ চোখে পড়ল আপলোড করা
একটি ভিডিও। শিরোনাম,
“দুনিয়ার সবচেয়ে কুৎসিত
মহিলা।” আর সেখানে নিজেরই
ছবি। একজন কমেন্ট করল, “মাথায়
বন্দুক ঠেকিয়ে মরে যাও,
পৃথিবীকে মুক্ত কর।” দুচোখের
কোণে জল ছলছল করার কথা ছিল
লিজ্জির।
কিন্তু সেদিনটিই ছিল তার
জীবনের স্মরণীয় দিন। কেমন
একটা ক্ষোভ চেপে ধরল তাকে।
দুনিয়াকে দেখিয়ে দেবেন
তিনি। বিশ্বকে নতুন কিছু উপহার
দিতে দারুণ সব প্ল্যান নিয়ে
অগ্রসর হতে থাকলেন তিনি।
ডিসেম্বর ৫, ২০১৩। ‘টেড
টক’ (আইডিয়া শেয়ারের জন্য
ছোট বক্তব্য,যেখানে মানুষ নিজের দুখ প্রকাশ করে) এ কথা বললেন তিনি।
অস্টিনে দেয়া তার ওই বক্তব্য
বিশ্বের বুকে আলোড়ন তুলল। তার সেই ভিডিও টি এখন পর্যন্ত প্রায় ৫.৯+ মিলিয়ন লোক দেখেছ। একজন
সেলিব্রিটি হিসেবে
আত্মপ্রকাশ করলেন লিজ্জি।
বক্তব্যে তিনি তার ১৭ বছরের
মাথায় ঘটা সেই কাহিনী
সবাইকে বললেন। ‘ আমি স্পেশাল,
আর তাই সবাই আমাকে অন্য
চোখে দেখে। এই বিশেষ অসুখ
আমার জন্য আশীর্বাদ।’
নিজের বাবা মাকে পৃথিবীর
শ্রেষ্ঠ বাবা মা হিসেবে আক্ষা
দেন এই সেলিব্রিটি। অন্য দুই
ভাইবোনের মতই সমান অধিকার
দিয়ে লিজ্জিকে বড় করেছেন
তার বাবা মা। মা রিতা
ভেলাসকুয়েজ বলেন, ডাক্তার
আমাকে বলে মেয়ের অসুখের
কথা। নির্ধারিত সময়ের ৪ সপ্তাহ
আগেই দুনিয়াতে আসে লিজ্জি।
তার অসুখের কথা শুনে আমি
কাঁদছিলাম। প্রথম কোলে পেয়ে
জড়িয়ে আদর করছিলাম তাকে।
বাবা বললেন, কিন্টার গার্ডেন
এর প্রথম দিন কেও খেলা
করছিলনা লিজ্জির সাথে। তাও
সে দেখিয়েছে অসাধারণ আচরণ। তিনি ও তার মা মিলে ২০১০ সালে প্রথম বই প্রকাশ করেন যার নাম " লিজ্জি বিউটিফুল:দ্যা লিজ্জি ভেলাসকুয়েজ স্টোরি। এরপর তিনি তরুন-তরুনীদের উজ্জীবিত করার জন্য আরো দুটি বই লিখেন। বইগুলো হচ্ছে 'বি বিউটিফুল, বি ইউ'(২০১২), চুজিং হ্যাপিনেস(২০১৪) যার প্রথমটা স্প্যানিশ ভাষায় ও অনুবাদিত হয়। তখনকার বেস্ট সেলার বই ছিল এটি।


লিজ্জি তার ডকুমেন্টারি ফিল্ম
‘দ্যা লিজ্জি প্রজেক্ট’ এর জন্য
খেটে যাচ্ছেন অবিরাম। তিনি বর্তমানে বিভিন্ন ব্যাক্তি ও সংস্থা থেকে ডোনেশান পাচ্ছেন যা তিনি জনসেবা মুলিক কাজে লাগাচ্ছেন। তার এই অর্থের পরিনান ১কোটি ডলারের ওপরে।
জীবনযুদ্ধে হার না মানা এই
সাহসী নারী আজ কোটি কোটি
তরুণের আদর্শ। ফেসবুক, টুইটার,
ইউটিউবে লাখ ফলোয়ার তার।
বিশ্বের বুকে এক দৃষ্টান্তের নাম
লিজ্জি!
সূত্র : ক্যাম্পাসলাইভ২৪.কম।
ঢাকাটাইমস
উইকিপিডিয়া।
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১৫ রাত ১০:৩৯
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

বিদায় নানা পাটেকার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৫৭



৯০ দশকের শুরুর দিকের কথা, সারা দিনের ক্লান্তি নিয়ে যখন বাসভবনে ফিরেছি, রুটিন মাফিক গোসল খাওয়া দাওয়া করে ঘুমোবো কিন্তু টিভি অন করে দেখি একটি সিনেমা শুরু হচ্ছে -... ...বাকিটুকু পড়ুন

×