কিশোর কবিতা--চাঁদের বুড়ি ও আমি
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চাঁদের বুড়ি ও আমি
নকীব মাহমুদ
কালকে রাতে হঠাত দেখি দূর আকাশের গায়
সাদা রঙের শাড়ি গায়ে
ঝুনঝুনাঝুন নুপুর পায়ে
চাঁদবুড়িটা বারে বারে আমার দিকে চায়।
ওমা!একি বলে বড়ি-
দে এন দে সোনার চুড়ি
সঙ্গে রুপার বালা!
“কোথায় পাবো সোনার চুড়ি?
আমার আছে ছোট্টঘুড়ি
নিতে পারো আছে আরো
বেলি ফুলের মালা”।
শুনে বুড়ি ভীষণ খুশি
নাচতে নাচতে নিজের নাকে
মারলো নিজেই জোরসে ঘুসি!
তাইতো ব্যথায় বললো বুড়ি-
চাই না রে তোর ছোট্টঘুড়ি
চাই না ফুলের মালা
বাঁচতে হলে জলদি করেে
এখান থেকে পালা!
বলি আমি ওগো বুড়ি
বয়স তোমার নয়শো কুড়ি
এই বয়সে ছাড়ো ওসব
জারিজুরি
কইরো না আর পুরান রুপের
বাহাদুরী!
বুড়ি সেতো রেগে আগুন!
“আমার ভেতর আছে যা গুন
তাতেই বা রে কম কিসে!”
“ না বুড়ি মা! বলছি না তা
তুমি তো রে চন্দ্রমাতা
তোমার কি আর হয়রে রুপের তুল!
ক্ষমা করো আমার কথাই ভুল”
শুনে বুড়ি মুচকি হাসে
বসলো এসে আমার পাশে
রাখলো হাতে হাত
এমন করেই কাটলো আমার
কালকে সারা রাত।

সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮

এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র...
...বাকিটুকু পড়ুন

সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭
...বাকিটুকু পড়ুন
আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯
বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন