somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবি ও কবিতা: বিজয়ের প্রেরণা

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কবি ও কবিতা: বিজয়ের প্রেরণা
নকীব মাহমুদ :

কবিতা, যার মাঝে রয়েছে ঝর্ণার অপরূপ দৃশ্য। সুরের ঝংকার। ছলাৎ ছলাৎ, ঝণাৎ ঝণাৎ ছন্দের মাতম। পাখিদের কিচির মিচির। তারাদের লুকোচুরি। কবিতা, যার মাঝে রয়েছে জীবনের জয়গান। কবিতা হলো সাহিত্যের এক অন্যতম শাখা। কবিতার মাধ্যমে মনের গহিনে বাস্তবতার তুলি দিয়ে অংকন করা যায় সুন্দর জীবনের স্বপ্ন। আগামি প্রজন্মের ভবিষ্যত। কবিতার প্রতিটি ছন্দে ফুটে ওঠে মনের না বলা কথাগুলো। মনের মাঝে লুকিয়ে থাকা বিশ্বজয়ের বর্ণিল স্বপ্নগুলো। কবিতার মাধ্যমে অতি সংক্ষিপ্তাকারে উপস্থাপন করা যায় একটি বিশাল ঘটনাকে। একটি বৃহত্তর মহান জীবনীকে। কবিতার মাঝে রয়েছে টক, মিষ্টি, ঝাল প্রভৃতি স্বাদের সফল মিশ্রণ। কবিতা হলো সাহিত্যের এক নন্দিত শিল্পের নাম। কবিতা আমাদের †চতনার মশাল। প্রতিবাদের ভাষা, বিজয়ের অনুভূতি।

আমাদের ইসলামী সাহিত্যাঙ্গনে অনন্য প্রতিভার ফুলঝুরি নিয়ে আগমন করেছেন অনেক কবি-সাহিত্যিক। যাদের আগমনে আমরা গর্বিত। গর্বিত আমাদের পুরো সাহিত্যাঙ্গন। গর্বিত মুসলিম সমাজ। তাদের মধ্যে অন্যতম একজন হলেন, কবি কাজী নজরুল ইসলাম। যার কবিতার প্রতিটি লাইনে আছে বিশ্ব জয়ের স্বপ্ন। আছে বিদ্রোহ। আছে সাম্য-মৈত্রীর সফল দাবি। আর আছে অপরূপ সুন্দরের হাতছানি। এছাড়া আরও যারা যারা বাংলা সাহিত্যকে সম্মুখে থেকে নেতৃত্ব দিয়ে ইসলামী সভ্যতাকে সফলতার স্বর্ণ চূড়ায় উঠিয়েছেন তাদের মধ্যে কবি ফররুখ আহমেদ, কবি কায়কোবাদ, কবি গোলাম মোস্তফা অন্যতম। আজ তাদের আলোয় আলোকিত আমাদের সাহিত্যাঙ্গন। দেশ, সমাজ ,সবকিছু। তাই আজ তারা আমাদের দেশের গৌরব। গৌরব মুসলিম সমাজের।

এছাড়াও পৃথিবীর অনেক দেশই বিখ্যাত ইসলামী কবি-সাহিত্যিকের জন্ম দিয়েছেন। যাদের আগমনে আজ আমরা গর্বিত। যাদের পদধুলিতে ধন্য পৃথিবীর সকল সাহিত্যাঙ্গন। এক্ষেত্রে কবি আল্লামা শেখ সাদীকে সর্বাগ্রে স্মরণ করতে হয়। তার অনন্য সৃষ্টি বিশ্ব বিখ্যাত কাব্যগ্রন্থ গুলিস্তার জন্য আজও তাকে পৃথিবীর মানুষ মনে রেখেছে। যার কবিতা মুসলমানদের ভাবনার গভীরতাকে স্পর্শ করে যায়। যার যাদুময়ী কাব্য-ছন্দের তালে মুসলমানদের হৃদয় হয়ে ওঠে ছন্দময়।

ইসলামী সাহিত্যাঙ্গনে আরও যারা তাদের কবিতার ছন্দের দ্যোতনায় কাঁপিয়ে তুলেছেন পুরো বিশ্বকে তাদের মধ্যে কবি আল্লামা ইকবালের নাম সর্বাধিক স্মরণীয়। এছাড়াও আরও অনেক কবি-সাহিত্যিক আগমন করেছেন আমাদের এই পৃথিবী নামক ছোট্ট গ্রহে। যারা গেয়ে গিয়েছেন জীবনের জয়গান। করে গিয়েছেন প্রতিনিয়ত সত্যের আহ্বান।
আমাদের গর্বের অনেক অনেক কবি-সাহিত্যিকই পৃথিবীকে বিদায় জানিয়ে চলে গেছেন পরপারে। কিন্তু আজও পর্যন্ত হারিয়ে যায়নি তাদের অপরূপ সেইসব সৃষ্টিকর্ম। হারিয়ে যায়নি তাদের হৃদয়ের সুর। আজও তারা লুকিয়ে লুকিয়ে সুগম করছেন আমাদের বিজয়ের পথ। তারা অপেক্ষা করছেন ইসলামী সাহিত্যাঙ্গনে উজ্জ্বল প্রতিভাদীপ্ত নতুন কবি-সাহিত্যিকদের জন্য। আমরা কি পারবো তাদের অপূর্ণ স্বপ্নগুলোকে পূর্ণতার চাদরে আবৃত করতে? সমাজকে ইসলামের আলোয় আলোকিত করতে? দেশের জন্য নিজেকে বিলিয়ে দিতে? আমাদেরকে পারতেই হবে! নিতে হবে পৃথিবীর ভার!

সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×