খ.
যুবকের সামনে খুলে গেছে পথ ।
কেননা সে জেনে গেছে
গত আড়াই হাজার বছর ধরে
মহাদেশে কোন মানুষ জন্মায় না ।
মাঝে মাঝে আবিষ্কৃত হয় ।
হায় রে নিম গাছ । ব্যথা ভুলাবার ছলে
একাই শুষে নিলি সমগ্র তেতো !
গ.
যদি গাঁজা খাওয়া ছেড়ে দেয় জাকির নায়েক
আর সানি লিওন হার্ডকোর
তবে এই বণিকের কী হবে !
তাই , 'একই ফোল্ডারে সেলুলয়েড জমা আছে'
এমন শর্তে শুরু হলো বাজারের বায়োলজী ।
ব্যাংক বুঝেছে পর্দা ও পর্নো
কেবল মানুষ বুঝেনি স্ব-সহাবস্থান ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



