somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেলজিক গল্প ১০৭

১৩ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঝকঝকে ঝিকু জিন্স আর টিশার্ট পরিহিত শাহেদ গুলিস্তান থেকে কেনা কেলভিন ক্লেইন এর পারফিউম গায়ে মেখে যখন বাসা থেকে বের হল ঠিক তখনই উপর তলার ভদ্রলোক পিচিক করে একগাদা পেস্ট বারান্দা দিয়ে নিচে ফেললো
এক্টুর জন্য গায়ে পড়েনাই, মন টা বেশ খুশীই ছিলো তার যে কারনে আর উপরতলার ভদ্রলোকের গুস্টি আর উদ্ধার করলোনা শাহেদ। আজকে তার রূপার সাথে ডেটিং।
দেরি হয়ে যাচ্ছে দেখে একটা প্রচন্ড ভীড় বাসেই উঠে পড়লো শাহেদ । প্রচন্ড ভীড়, চাপাচাপির জায়গাতে দুই পা রাখারও জায়গা নাই। ত্রাহী নরক গুলজার পরিবেশ।
প্রচন্ড রকম ঠেলাঠেলি গুতা গুতি এবং একপ্রকার মারামারি করে শাহেদ যখন বাস থেকে নামলো তখনই সে টের পেলো ভীড়ের মধ্যে কেউ তার ঝকঝকে ঝিকু জিন্স খুলে ঢল ঢলে রঙ জ্বলে যাওয়া আকিজ লুঙ্গী পড়িয়ে দিয়ে গেছে।
ঢাকা শহরের পকেটমার গুলা যা হয়েছে না!!! আগে শুধু মানিব্যাগ চুরী করতো আর এখন কখন প্যান্ট খুলে লুঙ্গী পড়িয়ে দিয়ে যাচ্ছে টেরই পাওয়া যাচ্ছে না।
লুঙ্গির একজায়গাতে বেশ বড় বড় করে লিখা রঙ পাকা, অথচ লুঙ্গী তে কোন রঙ নাই। আসল ব্যাপার হচ্ছে অই লিখার রঙ টা পাকা।
যাই হোক রুপা তো মানুষ শাহেদের সাথে প্রেম করবে, পোশাকের সাথে তো আর নয়, তাই শাহেদ বসে রইলো রুপার অপেক্ষায়।
আর ঝকঝকে ঝিকু জিন্স পরিহিত শুভ আর একটা ভীড় বাসে ঠেলাঠেলি করে উঠে গেলো নূতন শিকারের আশায়, অবশ্য উঠার সময় বাসের কন্ডাক্টরের মানি ব্যাগ নিজের পকেটে ভরতে ভূল করলো না সে।
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৩৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

×