জীবনের দাম দিয়ে জীবন কিনেছি,
মৃত্যুর সাথে করেছি সন্ধি !
আমি এক আশ্রয়হীন দিক ভ্রান্ত পথিক !
বারেবার মৃত্যুকে আমন্ত্রণ করি !
মানুষের ভিড় ঠেলে হেঁটে যায়,
কখনও পোড়ে থাকি রাস্তায় !
আমি সুখ গুলো বেঁচে দিয়ে কষ্ট কিনেছি-
মোহের স্রোতে জীবনকে ভাসতে দেব না তাই !
পৃথিবী আমার বাড়ি তাই সবখানে মোর ঘর,
সবাই আমার স্বজন জানি সবাই আমার পর !
আমি যেথা খুশি চলে যায় যতদূর মনে চায়,
আবার ফিরে আসি শুরু হয় হেঁটে চলা !
কিবা আলো হোকনা অন্ধকার !
বিরতিহীন রাতদিন জন্ম মৃত্যু খেলা দেখে;
আমি জীবনকে বলেছি চুপ থাকো হে !
শুধু হেঁটে যাও বহুদূর পথের পরে পথ।
অবাধ্য যৌবন গলে গেছে মোমের মত !
ঘুণ পোকারা করেছে ঘর বুকের ভেতর !
আমি জ্বলে যায়, ধীরে ধীরে ফুরিয়ে যায় সব আলো !
তবু আকাশে তাকায় চাঁদ দেখে হেঁসে উঠি !
আবার শুরু হয় নতুন করে রোঁদে পুড়ে ছুটে চলা।
দিন আসে চলে যায় ফিরে আসবে তাই !
আমি সব দেখে নিজেকে জড়িয়ে ধরি,
আর সান্তনা খুঁজি এই বুঝি ফুরাল আমার পথ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

