কোনো মধ্যরাতে পাড়-ভাঙ্গা নদীর কিনারে দাঁড়িয়ে দেখেছ
ক্ষেপে ওঠা নদীর ঢেউয়ে ভেসে যাওয়া কোনো জীবন্ত লাশ !
নদীর রহস্য জড়ানো অদ্ভুতুড়ে কান্নার সুরেরা,
কীভাবে মিশে যায় বিষণ্ণ আঁধারের অস্তিত্ব জুড়ে !
তুমি দেখনি প্রিয়তম। তুমি দেখনি-
এই পালিয়ে যাওয়া সময়ের কতই না চলে যাবার তাড়াহুড়া !
শুকনো কাঠের জ্বলে ওঠা লকলকে আগুনে-
ঘর পোড়া গৃহপতির পুড়ে যাওয়া দগ্ধ মন !
তুমি একবার বুঝলেই শীতল হয়ে যেত,
হিম-প্রবাহ এনে দিত এক-পসরা মধুর মহেন্দ্রক্ষণ ।
একবারও বুঝে দেখনি প্রিয়তম। তুমি বোঝনি-
কবির জীর্ণ অস্তিত্বে ঘুমিয়ে থাকা ছেলেমানুষি গুলো ।
আমার সরলতা নিয়ে বারেবার তুমি বাজি ধরেছ,
জুয়া খেলেছ এ মনকে নিয়ে পাকা বাজিগর সেজে !
অথচ আমি নিশ্চুপে সব মেনে নিয়েছি-
তোমার হেরে যাওয়া জয়ের প্রবল উল্লাস দেখে !
এত সহজে কবিকে ভেঙ্গে ফেলার সাহস- দুর্বোধ্য ! প্রিয়তম-
যা তুমি দেখাতে কালো হয়, আমি দেখি সাদারা দাঁড়িয়ে থাকে !
তবে আর সরলতা না, আজ তোমাকে আঁধার দেখাবো !
অমাবস্যা রাতের অন্তরে ঘুমিয়ে থাকা কালো আঁধার !
গ্রহ নক্ষত্রহীন এক পৃথিবীর কয়েদ খানায়-
বন্দী থাকা কিছু আঁধার এনে দেব তোমর হাতের মুঠোয় !
তুমি চিৎকার দিয়ে পালাতে চাইবে আমি থেকে বহুদূর !!
পাল্টে যাবে শেষ দৃশ্য, শুরু হবে আঁধারের মহা-উৎসব !
প্রিয়তম প্রিয় কি থাকবে তখনও.....? নাকি-
আমার অস্তিত্ব গলে জন্ম নেয়া এই কবিতাও গিলে খাবে ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

