ঠাঁই...।
এক মুঠো ঠাঁই পেতে...
শক্তি পাথরে করে আঘাত- পায়ের ছাপ বসাতে !
দাঁড়াবার জায়গায় একটু আশ্রয় চায় !
দ্বিধান্বিত যৌবন শুকিয়েছে প্রেম,
মরা মনের অলি-গলিতে নোনা ধরা দেয়ালে-
কতজন কত আঁকিবুঁকি একে গেছে !
তবুও হাতপেতে ভিক্ষে একটু বেঁচে থাকার ।
মুষ্টিবদ্ধ মৃত যুবকের হাতের মুঠোয়-
অভিমানের দ্বিতীয় সুত্র লিখা আছে !
আমি নির্দ্বিধায় পড়ে শুনাতে পারি-
আশ্চর্য! সেখানেও ছিল বেঁচে থাকার লোভ !
অমরত্ব টাইপের ঝাঁজালো গন্ধ !
তবে আমারও একটুখানি ঠাঁই হোক
তোমাদের পেছনে শেষ লাইনের শেষ দিকে !
_নৈশতরী, রাজশাহী । ১৪-১১-২০১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

