খোলা বাজারে দুই টাকা দরে-
এখন নাকি সস্তাই মাগি পাওয়া যায় !
"......কী বলিস !!
মায়ের জাত বাজারের পণ্য !!
......... হুম হতেও পারে" (অনেক জন বলেছে !
আজ আমি বলছি-)
তবে যার যার স্বজন, প্রিয়জন হয়,
হোক 'মা' অথবা 'বোন' পরিচয় দিতে হাত তোলেন !
সেই... পতিতা গুলর পরিচয় !
আশ্চর্য ! ...লজ্জা পাচ্ছেন !
নিজের 'মা'কে মা বলে স্বীকার করতে... ধিক্ আপনাদের !
তবে নিজের 'বোন'কে কত টাকা হলে বেঁচে দিবেন?
পাটি আছে, নির্দ্বিধায় আমাকে বলে ফেলেন,
আমি সালা মাগির দালাল হয়ে সব বেঁচে দিবো...
আর না হলে হাত তুলতেই হবে ভাই.... !
আমি সত্যি বলছি সব ভণ্ডামির চকমকে প্যান্ট খুলে,
একবার হোলেও খোলা বাজারে নাচাবো… !
তবু কেউ হাত তুলছে না !
ক্রধের বড় বড় দলা ছুড়ে মারছে আমার দিকে !
...ঠিক আছে-
আমি ধরে নিলাম অনেক আগে- সভ্যতাই মরে গেছে ।
তবে আপনি কি বেঁচে আছেন?
একটু খোঁজ নিয়ে দেখেন- আপনার লাশ’ও খুঁজে পাবেন না !
শালা শুয়োরের-বাচ্চা শুনে শুনে- কান পেকে গেছে !
ধরে এনে কতবার ফ্রী-ধর্ষণ করেছে আমাকে-
এগুলো নাকি এখন কোন ব্যপারই না !
আমি শুধু খেয়াল করে দেখলাম, আমার হাত-পা গুলো সব আছে তো___
......বুকের ভেতর টা ধড়াস করে উঠলো !!!
সত্যি বলছি আমার নিজেরই বিবেক হাত-পা, কিচ্ছু নেই!
আমিও মৃত মানুষদের পরিচয় আড়াল করে বেঁচে আছি !
নৈশতরী, রাজশাহী থেকে ।
18-11-2012 রাইত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

