কালি জমেছে মনে, ঢাকা পড়েছে সব
বিবেক শালা মরে গেছে,
সততাও পালিয়েছে !
এখন পাড়ায় পাড়ায়- কামিনী যৌবন পাওয়া যায়
ডাস্টবিনে পড়ে থাকে আতুরে শিশুর লাশ !
এই ত্রিমাত্রিক কলিকাল
বসনহীন উলঙ্গ সমাজ,
চোরের মতো পালিয়ে যাওয়া সময়
যেন দৌড়ে পালাচ্ছে কোন এক অভিমানে ।
ভিখেরি ডাক্তার
পদবি ঝুলিয়ে ভিক্ষে চায়,
সব বেঁচে আনা দুঃখীদের নোংরা টাকায় !
এক্সপাইয়ার ঔষুধ গিলে মরে মুর্খের পাল !
পুলিশ কেস লিখে
ছাই দিয়ে দড়ি পাকায় টাকার খোঁজে !
আর ডিরেক্টর বাবু নাইকা খোঁজে-
আলো নিভানো ঘরে..
নায়কাও স্বপ্ন দেখে মস্ত বড় রাজপ্রাসাদ !
মাতাল যুবসমাজ,
নেশার গ্লাসে ডুবানো যৌবন;
আগামীর চোখ উপড়ে মদ খাই;
চলে টেক্কার বাজি!
লাশের সিঁড়ি ভেঙ্গে উপরে ওঠে মহাশয় নেতা ।
নিচে দু'মুঠো ডাল ছিটাই,
নিজেরই ধন খুঁটে খাই বোকা জনতার দল !
হালের তুড়িবাজ পৃথিবী
ঢলানির মন ভোলান বেহাইয়া নাচন
কাঁপা মন দু'দণ্ড একটু দাঁড়াতে চায়
এই উষ্ণ-নিঃশ্বাস থেকে মুক্ত বাতাসে
কাল্-তলায় কালের অট্টহাসি
গোলাপের হাইব্রিড গন্ধ শুঁকে !
আমি মেনে নিয়েছি,
দৃশ্যতার চেয়ে অদৃশ্যে বেশি কিছু থাকে
আর ওখানেই আমার ভবিষ্যৎ !
_____নৈশতরী... রাজশাহী থেকে ।
15-11-2012 [email protected]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

