বিশ্বজিৎ'
নামটার মধ্যেই একটা ভ্যাজাল আছে । কিছু কিছু লোক থাকেনা যারা মরে গেলেও
সবাইকে জ্বালিয়ে মারে সেইরকম ।
আপনারা উল্টাদিকে নিবেন না শেষ করতে দেন !
তো ওঁর মতো অনেক বিশ্বজিৎ ক্যামেরার অগোচরে ঠুস করে মরে যায় ! ওঁদের কোন চিল্লা পাল্লা হয় না! হয় না এই ভাবে কোন রাজনৈতিক টপিক ! কারণ ওরা যে বাঁশ-তলাটে মরে ।
সে যাই হোক আমিও আর সকলের মতো ওগুলো বাদ দিলাম ।
হোক সে মৃত্যু এই মৃত্যুর থেকেও দশগুণ নিকৃষ্ট! বা তাঁর থেকে আরও নিকৃষ্টতর!
এখন কথা হল- এক বিশ্বজিৎ !
তো বিশ্বজিৎ ভাইকে আজগুবি চলমান পৃথিবীর অধীশ্বর বানিয়ে আমাদের সাথে এইভাবে লাট্টু লাট্টু ঘাই খেলার তো কোন মানে হয় না ।
মিডিয়ার পেছনে থাকা ছায়া-মানব গুলো কি মনে করে?
এগুলো দেখে লোকজন গরম হতে হতে একসময় আগুন হয়ে সব জ্বালিয়ে ফেলবে?
মোটেও না! এইটাও আমাদের কে দিয়ে সম্ভব না! কেননা এইভাবে জ্বলতে পারলে অনেক আগেই সব আগুন নিভে গিয়ে পুরা দেশ শীতল হয়ে থাকতো ।
একজন নিরীহ লোককে এইভাবে ক্যামেরার সামনে জনসম্মুখে হত্যা করে তাঁর টাটকা ভিডিও ফুটেজ! মৃত্যু-আতংক! অনলাইনএ টেলিভিশনে মিডিয়ার অসম ক্ষমতা ইউজ করে এ দেশের সরল জনসাধারণকে দেখালে ছাত্রলীগ! ছাত্রদল! রগকাটা শিবিররা! সব সাধু হয়ে সোনার বাংলাদেশ গড়ে তুলবে ! ...হবে না... উল্টো আরেকটা নতুন বিপদের দিকে পাঠিয়ে দেয়া হবে আমাদের, বা আরেকটা নতুন ভুলের জন্ম হবে । আর এইভাবে ঘোলাটে পরিস্থিতি তৈরি করে মানুষকে আতংকে রাখাটাও চরম অপরাধ ঘোর অন্যায় ছাড়া কিচ্ছু না !
এখন ভেবে দেখুন তো-
এইভাবে মানুষের ভেতরে আজগুবি হুচুক তুলে, মানুষের বোধ শক্তিকে কখনো বাড়ানো সম্ভব কি?
বরং রাজনৈতিক পেটফোলা নেতারা এই টপিক নিয়ে ইচ্ছে মতো লুঠ করবে আধাপাগল পাবলিকের ক্ষমতাবল্ ! উস্কানি দিয়ে দল স্বার্থে রাস্তায় নামিয়ে দিবে আমার ভাই বন্ধু অথবা প্রিয়জনদের । পুলিশ ভাইদের ধরবে ছাড়বে মারবে কেউ আহত হবে কেউ রাজনৈতিক ভুয়া যুদ্ধে শহীদ হয়ে মরে যাবে ।
এতে উনাদের কিচ্ছু হবে না, শুধু ওদের মনোবাসনা নিজ স্বার্থ হাসিল হয়ে দলা-দলি ব্যাপার টা মজবুত হবে! আর আমরা হারাবো ভাই অথবা বন্ধু !
এইভাবেই আমাদের দেশের রাজনীতি হয়! অনেক আগ থেকে হয়ে আসছে এত পুরনো ব্যারাম একদিনে একা কোন বিশ্বজিৎ শেষ করতে পারবে না ।
তাই চলমান পরিস্থিতি মোকাবেলায় মিডিয়ার লোকজন আপনারা মানুষকে ভুল দিকে নিয়ে আমাদেরকে আর কোন নতুন বিপদে নামায়েন না ।
এক দল আরেক দলের মধ্যে উস্কানি দিয়ে আমাদের কে অনর্থ আতংকে ফেলেন না । আমরা আতংক মুক্ত স্বাধীন বাংলাদেশে নিরাপত্তার সাথে একটু শুধু একটু ভালভাবে বাঁচতে চাই ।
_____নৈশতরী

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

