somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

০.৫ সেকেন্ড

১৭ ই অক্টোবর, ২০১০ সকাল ৯:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পিচ ঢালা রাস্তায় ০.৫ সেকেন্ডের জন্য ঝিলিক দিয়ে উঠল জিনিসটা। কিন্তু তা ও সেটা চোখ এড়ালোনা মজিদের। জিনিসটা যে দামি কিছু সেটা আগেই বুঝে নিয়েছে সে। কখন কার চোখ পড়ে , কে আবার তুলে নেয়.....এ সমস্ত ভাবতে ভাবতেই জিনিসটার দিকে দ্রুতপায়ে এগোই সে। কিন্তু জিনিসটা থেকে খানিকটা দূরে থাকতেই এক টোকাই মেয়ে সেটা তুলে নিল।ততক্ষণে মজিদের থুতনির কয়েক ফোটা ঘাম থুতনি বেয়ে শার্টের বুক পকেটে গিয়ে পড়ল।কিন্তু দমে যাবার পাত্র নয় এই মজিদ। এজন্যই এলাকা শুদ্ধ লোক তাকে মাম্মা মজিদ বলেই জানে। যাক সে কথা ,মজিদ কিন্তু হাল ছাড়েনা।তীর বেগে এগোয় মেয়ে টার দিকে। মজিদ এক লাফে মাঝখানের দূরত্ব পেড়িয়ে এক ঝটকায় মেয়েটার কাছ থেকে কেড়ে নেয় জিনিসটা আর মেয়েটাকে ঠেলে সরিয়ে দেয় রাস্তার আরেক কোণে।তারপর জিনিসটা এমনভাবে একবারে চোখের সামনে নিয়ে দেখতে থাকে যেন বহুকাল আগে তার হারিয়ে যাওয়া সাথীকে সে ফিরে পেয়েছে। ঝটকরে কেউ দেখলে ভাববে মজিদ সেটা খেতেই চলেছে। অন্যদিকে মেয়েটি মজিদের দেওয়া ধাক্কা সামলাতে না পেরে ছিটকে গিয়ে পাশে দাড়িয়ে থাকা এক কনস্টেবলের পেটে হুমড়ি খেয়ে পড়ল। ভদ্রলোক তখন মোবাইলে কারো সাথে কথা বলছিলো। মেয়েটি হুমড়ি খেয়ে পড়তেই তার হাত থেকে মোবাইলটা ছিটকে গিয়ে সোজা ম্যানহোলে পড়ল। ততক্ষণেও মজিদ কিছু বুঝে উঠেনি। সে এখনও গলগল চোখে তার হাতের জিনিসটার দিকে তাকেয়ে আছে। এতক্ষণ একটানা জিনিসটার দিকে তাকিয়ে থাকতে থাকতে মজিদ দুনিয়ার চিন্তা একদম ভুলে গেল। আচমকা সামনে মুখ তুলে তাকাতেই মজিদ দিগন্ত জোড়া নীল আকাশ আর কয়েকটা কালো বোতাম দেখতে পেল কিন্তু আকাশ আর বোতামে কি সম্পর্ক তা সে বুঝতে পারল না। পরক্ষণে বুঝতে পারল কোন পুলিশ কর্মকর্তা তার ৩৬ইজ্ঞি বুক নিয়ে তার সামনে দাড়িয়ে আছে। নেমপ্ল্যাটে লেখা "দিলু"। নামটা পড়তে পড়তেই লোকটা তার কলারটা চেপে ধরল।মজিদের দম প্রায় বন্ধ হবার দশা। মুখ দিয়েও দম ফেলছে না যদি বুঝে ফেলে কোন টুথপেস্ট দিয়ে দাত মেজেছে। লোকটাও কলার ছাড়ার নাম নেই। এমন করে ধরেছে মজিদের মনে হল তার মুখটা হয়ত লোকটার গলায় গিয়ে ঠেকবে। মজিদ লোকটার গলায় কালো একটা ময়লার রেখা আবিস্কার করল। এই প্রথম লোকটা কথা বলল। লোকটা এতটা শীতল কন্ঠে কথা বলল যে মজিদের কিছুটা ঠান্ডা লাগতে লাগল। "এটা কি হল মিস্টার?"-। মিস্টার শুনে মজিদের নিজেকে একটু বড় বড় মনে হতে লাগল। সে অবস্থাতেই হাতের চার আঙ্গুল দিয়ে কপালের পড়ে থাকা চুলগুলোকে ঠিক জায়গায় আনতে চেস্টা করে,যদিও চুলগুলো পরবর্তীতে আবার আগের জায়গায় ফিরে যায়। মজিদ মনে মনে ভাবলো-"আহা! একটা চিরুনী থাকলে মন্দ হতো না।" ,"কি হল?"-আচমকা লোকটার কথায় বাস্তবে ফিরে আসল মজিদ। তখনো সে প্রায় ঝুলেই রয়েছে। উত্তরে মজিদ শুধু বলল-"কোনটা?"। ঠিক তারপরই কিছু একটা মনে পড়তেই হাতের জিনিসটা তড়িঘিড়ি করে পিছনের পকেটে রাখতে চেষ্টা করে। যে পাশে হাতটা নিয়েছিলো সে পাশে কোন পকেট না থাকায় বাধ্য ছেলের মতো হাতটা সামনে আনল আবার। " কিচ্ছু বুঝতে পারছেন না?"-লোকটা অভিনয় করে বলল। মজিদ অভিনয় করে বলল-"এইতো যাচ্ছিলাম এদিক দিয়ে ,কাছেই আমার দুলাভাইয়ের বাসা,তাই ভাবলাম একটু দেখা করে যাই ।লোকটা মজিদ কে নামিয়ে দিয়ে অনেক বিরক্তের ভঙ্গিতে শার্টের হাতা গোটাতে গোটাতে বলল-"আরে ওসব না,ভালোই ভালোই বলুন না হলে কিন্তু অন্য উপায় দেখতে হবে।" মজিদ নাটক করে বলে -"কি উপায়?"।
১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯
এই নয় সেকেন্ডে যে কি হল তা কিচ্ছুই মজিদের মনে নেই। তা জ্ঞান ফেরার পড়ে বাম চাপায় বেশ ব্যথা অনুভব করে। ওসব কোন ব্যাপার না ,কিন্তু ব্যাপার হলো লোকটা এখনো তার সামনে দাড়িয়ে। আর কিছু মজিদকে বলতে হল না,মজিদ নিজেই গড়গড় করে কিছু সত্যমিথ্যা বলে গেল। "আমার বউ আমাকে জিনিসটা দিয়ে বলল কতটুকু স্বর্ণ আছে তা দেখে আসতে,কিন্তু যাবার পথে সেটা কোন ভাবে পড়ে যায়,আমি জিনিসটা নেই বুঝতে পেরে ফেলে আসা রাস্তা ধরে এগোতে থাকি,এমন সময় দেখি মেয়েটা সেটা তুলে নিচ্ছে। " "কিন্তু ব্রাদার আপনার বউ আপনাকে এরকম একটা স্বণ খন্ড দিল ,তাছাড়া পেলই বা কোথ্থেকে?"- চেয়ারে হেলান দিয়ে লোকটি বলল। মজিদ এতক্ষনে নিজেকে পুলিশ স্টেশনে আবিস্কার করল ,এমনকি সে নিজে একটা চেয়ারে বসা।এতক্ষণে মজিদ বুঝতে পারে এই নয় সেকেন্ড যে আসলে কতটা সময় ছিল কে জানে। "যাই হোক দাদা,আপনার মাল আপনি বুঝবেন,কিন্তু আমার যে মোবাইল টা গেল ,তার কি হবে? এটার ব্যবস্থা তো আপনাকেই করতে হবে,চিন্তা নেই অতো দামি মোবাইল না,নকিয়া ১১১০ ,তা হাজার তিনেক দাম আছে আর কি"-লোকটি ওর উত্তরের অপেক্ষা না করে বলে। মজিদ বুঝতে পারে নিস্তার নেই। কোন টু শব্দ না করে টাকাটা বের করে লোকটার হাতে দিল। হাসতে হাসতে লোকটি বলে-"দাদা,চা নাস্তার জন্য তো দুইশত টা টাকা চাইতেই পারি নাকি?"। "আমাগো ছারে কিন্তু হারাম খায় না,আপনি খুশি হইয়া না দিলে কিন্তু উনি নিবে না"-পাশে দাড়িয়ে থাকা আরেকজন বলে। "নাহ নাহ উনি তেমন লোকই নন,তা ছাড়া চা নাস্তার টাকাটা তো আমি এমনিতেই দিতাম "-মজিদ জোর করে মুখে হাসি ফুটিয়ে বলে। টাকাটা দিয়ে উঠে দাড়িয়ে কোলাকুলি করে বেরিয়ে আসে মজিদ। বাইরে এসে তন্নতন্ন করে খুজে দেখে জিনিসটা তার কাছে নেই। আবার সাথে সাথে লোকগুলোর কাছে গেলেও তারা ওকে চিনতেই পারে না। গালাগাল করতে করতে বাড়ির পথে হেটে চলে মামুন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×