কে জানে আরো কত রকম অস্বাভাবিক খবর শোনা যাবে আগামীতে।
সাম্প্রতিক ঘটনাটিকে কাল্পনিক আকারে তুলে ধরা হল-
হাতের কার্ডটার দিকে ভুরু কুচকে তাকিয়ে আছেন সগীর সাহেব। বুঝতে কষ্ট হচ্ছে না এটা যে একটা বিয়ের দাওয়াতের কার্ড। তারপরও সামনে দাড়িয়ে থাকা সিকান্দার সাহেবকে জিজ্ঞাসা করলেন-"কি এটা?" সিকান্দার সাহেব গলা খাকারি দিয়ে পরিস্কার করে বললেন-"স্যার ওই যে বলেছিলাম না আমার বড় মেয়েটার কথা। " সগীর সাহেব মনে পড়ার ভান করে বললেন-"ও হ্যা হ্যা তাই তো ভুলেই গিয়েছিলাম,তা কবে বিয়ের দিন ঠিক করলে?"
সিকান্দার সাহেব বিনয়ের সুরে বলেন-"আগামী মঙ্গলবার স্যার, স্যার আপনি কিন্তু অবশ্যই আসবেন।'
"না না অবশ্যই আসবো,অবশ্যই আসবো,আমি আবার দাওয়াত মিস করি না!"-মুখ ফসকে বলেই ফেললেন সগীর সাহেব। "মানে স্যার?"-অবাক হয় সিকান্দার ।
"না না মানে বললাম যে আমি কারো মনে কষ্ট দেই না,আপনি দাওয়াত করবেন আর আমি আসবো না তা কি হয়?? মানুষের মন রাখা বলে তো একটা ব্যাপার আছে তাই না?"-সামলে নিলেন সগীর।
তারপরই কার্ডটাকে ভাল করে দেখে বললেন-"এত সময় থাকতে তুমি রাতের বেলায় কেন খাওয়া দাওয়ার পর্বটা রাখতে গেলে? আচ্ছা যাক করে যখন ফেলেছো আচ্ছা যাও আসবো"।
সিকান্দার চলে যেতেই মতিন এসে বলে -'স্যার রাতে না আপনার ডিউটি?"
"আহা তা তো জানি ,একদিন না হয় নাই বা করলাম ,ক্ষতি কি? কি বা আর ডিউটি বসেই তো থাকি।"-বিরক্তির ভঙ্গিতে বলে সগীর।
"তারপরও স্যার রাতের বেলা আপনি একলা কি করে যাবেন? আমি আপনার সাথে গেলে হয় না?"-মতিন বলে।
"এই,আমি ও যাব,তুই ও যাবি,তাহলে এখানে থাকবে কে?তোমার পিতামহ?"-উত্তরে রেগে উঠে কথাগুলো বলতেই একেবারে চুপসে যায় মতিন।
{মঙ্গলবার}
মতিনকে সবকিছু বুঝিয়ে দিয়ে সিকান্দার সাহেব এর বাড়ির উদ্দেশ্যে রওনা হয় সগীর। যথাসময়ে পৌছে ভরপেট খেয়ে ফেরার পথ ধরল আবার। ভোজটা মন্দ হল না। হাটতেই কষ্ট হচ্ছে। কিন্তু রাস্তায় একটা রিকশা ও নেই। তাই ধীরগতিতে থানার উদ্দেশ্যে রওনা হল। দু ধারে গাছপালা আর মাঝে কাচা রাস্তা । আরেকটু হলেই রাস্তায় শুয়ে থাকা একটা কুকুরকে প্রায় মাড়িয়েই দিচ্ছিলো,কিন্তু কুকুরটাকে শেষ মুহুর্তে দেখে ফেলায় কুকুরটা প্রানে রক্ষা পেল। মনে মনে হাসল কুকুরটার কথা ভেবে। কিন্তু নিজের মনের হাসি মিলিয়ে না যেতেই কোন মানুয়ের কর্কশ হাসির আওয়াজ তার কানে ভেসে এল। একটু চমকে গেলেও ব্যাপারটা সামলে নিল সগীর। দেখল পাশের একটা মোটা গাছের পেছন থেকে দুজন লোক বেরিয়ে আসল। লোকগুলোর হাতে চিকন চিকন গাছের ডাল। একজন আবার আখের মতো সেই ডাল চিবুচ্ছে। লোকগুলোর বেশভূষা দেখে ভাল মনে হল না সগীরের। তাদের একজনের ঠোটের কোণে বিড়ি বা সিগারেট জাতীয় কিছু ঝুলছে। সেটা পাশের জনের হাতে দিয়ে সগীরের দিকে এগিয়ে এসে বলল-"কেমন আছেন দারোগা সাহেব?" উত্তরে সগীর বলে-"ভাল। "আমারে চিনতে পারছেন,আমি হিরু বেলাল ,শুনলাম আপনি নাকি আমারে খুজতাছেন?আমার নামে নাকি ছিনতাইএর মামলা আছে ?"-লোকটি বলে।
"আচ্ছা ওসব পরে দেখা যাবে,আজকের মতো মাফ"-বলেই ঘুরে হাটা ধরে সগীর।
পেছন থেকে দুজনে এবার একসাথে বলে উঠে-"কিন্তু আমরা যে মাফ করব না"।
সগীর পিছন ঘুরে বলে-"মানে কি?"
"মানে খুবই সোজা ,আপনার পকেট থেকে মানিব্যাগ আর হাতের ঘড়িটা দিযে দেন।"
উত্তরে সগীর কিছু না বলে কোমরে গোজা রিভরবারের দিকে হাত বাড়ায় এবং বের করে আনে অস্ত্রটা । কিন্তু মনে মনে সন্দেহ হয় ওটা কাজ করবে কিনা ভেবে। আখ হাতের লোকটা হাসতে হাসতে বলে-"কি স্যার টেনশন হইতাছে? গুলি বাইর হইব কিনা ভাইবা? দেন দেন ওইটাও দেন,গত চাইর বছর ধইরা আপনারে দেখতাছি ,খালি পিস্তল নিয়া ঘুরেন,কখনো তো গুলি করেন টওরেন নাই।'
পাশের জন বলে -'আমার তো মনে হয় তেল ঠেল ও দেন না। "
কথা গুলো যে সত্য তা মনে মনে স্বীকার করে সগীর। দিয়ে দিল এক এক করে রিভলবার,মানিব্যাগ ও ঘড়িটা।
আখ হাতের লোকটি কোমর থেকে একটা বড় পিস্তল বের করে বলল-"এটা দেখছেন তো আপনার টার চাইতেও বড় ,এখন উল্টা ঘুরেন সোজা ঘরে যান্'
হাটতে হাটতে স্বীকার করে মতিনকে না এনে আসলেই ভুল হয়েছে।
পরিদিন
ভেবেছিল কেউ জানবে না। তবে সবাই জেনে গেল। কিন্তু জানার তো কথা নয়। পরে ধারনা করল ওই ছিনতাইকারি দুজন ই হয়ত মুখে মুখে ব্যাপারটা মিডিয়া পর্যন্ত ছড়িয়ে দিযেছে। এ পর্যন্ত সাংবাদিকদের কয়েকবার ঘটনাটা তার আঙ্গিকে বর্ণনা করেছে। ভেবেছির ওদের জিজ্ঞাসা করে,"আচ্ছা ব্রাদার নিউজটা কোথ্থেকে পেলেন?"।
কিন্তু পরে আর জিজ্ঞাসা করা হয়নি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




