ছয় মাস হয়ে যাচ্ছে সামহোয়্যার ইন ব্লগে একটা একাউন্ট খুললাম। কিন্তু সময় বলি আর অসময় বলি তেমন একটা আসা হয় না । তাই ব্লগ এ লেখা ও তেমন একটা হয়না। তাই তো আজো ছয় মাস পরও ওয়াচ মুডে আছি। খালি চেয়ে চেয়ে দেখছি,না কোন কমেন্ট ও করতে পারছিনা। অনেকে হয়তো আমার এই দুরাবস্থার কথাটা ভেবে হাসছেন,আমিও হাসি। যাই হোক বাধ্য হয়ে সামহোয়্যার ইন ব্লগে কিছু লেখতে হচ্ছে। বিশ্বাস অর্জন করতে হচ্ছে। আসলে ঘটনা হল,যখন দেখি এখনো সেই ওয়াচ লেভেলে আছি তখন কেন জানি লেখার প্রবণতাটা কমে যায়। তবে এতে তো ওদের কিছু আসে যায় না । ঘটনার শুরু,,
/পকেটের একোনা ওকোনা হাতড়েও কোন ভাংতি না পেয়ে ভাবছিলাম মহিলাটিকে এবার না করি কি করে? বুড়ো মহিলাটি তখন দুটো টাকার জন্য আমার দিকে হাত বাড়িয়ে রয়েছে। আমি ও তার সামনে দাড়িয়ে পকেট হাতড়ে যাচ্ছি। একটা দু টাকার ছেড়া নোট পাওয়া গেলো কিন্তু সেটা চলবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। তাই কোন রকম মহিলাটির হাতে গুজে দিয়ে হনহন করে হাটা শুরু করে দিলাম। মনে মনে ভাবলাম-আরে না দু টাকা না চলে এমন কোন ঘটনা কখনো শুনিনি। চলবে চলবে। মিনিট পনের পর,একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছি এমন সময় দেখি সেই মহিলাটি এবার এই দোকানেই ভিক্ষা করতে এসেছে। আমি ভাবলাম-যাহ এ তো আবার আমার কাছে ভিক্ষা চাইবে,আমার তো কাউকে না করার কোন অভ্যাস নেই। এখন আমি কি করি?
কিন্তু মহিলাটি আমাকে অবাক করে দিয়ে বলল-বাবা টাকাটা একটু বদলাইয়া দাও। আমি তো থ হয়ে রইলাম।
রিকশা নিয়ে বাসায় ফিরছি ,বাসার সামনে এসেই রিকশাওয়ালাকে যেই একটা দশ টাকার মুজিব নোট দিলাম,রিকশাওয়ালা মোচড়ামোচড়ি শুরু করল। তার কথা হল এই টাকা এখন কেউই নেবেনা। আমি একটু গুল মেরে বললাম। চাচা আমি তো ব্যাংকার ,খুব ভালো করেই জানি কোন টাকাটা চলবে আর কোন টাকাটা চলবে না। লোকটাকে বোঝানোই মুসকিল,লোকটা আমাকে বলে-আপনে ব্যাংকার? আমি একটু থতমত খেয়ে যাই ।
তারপর লোকটা যা বলে সেটা আরো বিকট। লোকটা বলে- আপনে যেই ব্যাংকের ব্যাংকার আমি ওই ব্যাংকের প্রফেসর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




