পত্রিকার পাতাটা দেখেই একটু হলেও আশ্চর্য হতে হল। কারন আমরা সাধারণ মানুষ,আমাদের শরীর খারাপ পেট খারাপ এগুলো কিছু বিষয় আমাদের হর হামেশাই হতে পারে। তাই বলে বিসিবির দেয়া খাবার খেয়ে রয্যাব ও আইন শৃংখলা কর্মীরা অসুস্থ হয়ে পড়ে। ব্যাপারটা ঠিক যেমন আশ্চর্যের তেমনি দুঃখের ।
বরাবরের মতো আমার একটা প্রশ্ন থেকে যায়। আমাদের দেশেকি ভাল কোন কিছুই সম্ভব না?
ওয়েস্ট ইন্ডিজের সাথে এক প্রকার গোহারার পর বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেছিল-"তাদের দুপুরের লাঙ্চ নাকি ভাল ছিল না"। অনেকটা ফাজলামোর ছলে তাই তখন বিশ্বাসই হচ্ছিলো না। বরং ভাবলাম -ওরে ফাজিল যদি তোদের লাঙ্চ ভাল আর মানসম্মত না হয়,তবে আমরা কি খাই? কচুর ফ্রাই?
এখন বুঝতে পারছি সবি সম্ভব। হয়তো সাকিবের কথা ঠিকই ছিল। হয়তো ওই পচা বাসি খেয়ে পেটের টানে তারা কেউই মাঠে বেশিক্ষণ দাড়াতে পারেনি।
একটু কবিতার ছন্দে বলি ,হয়তো অনেকের ভালো ও লাগতে পারে,
"বাংলাদেশের রাজনীতিতে তো তেমন কিছুই আমি দেখিনা,
একে অপরের দোষারোপ ছাড়া আর কিছুই তো শুনিনা।"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




