somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

॥ দারুচিনি টু পিঁপিরোড ॥

২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



লিপ্সিং করো। ভাড়া খাটো। খ্যাপ দাও। দশকুড়িতে একটি। বড়জোড় দুটো খ্যাপ। আধুলি,আনা,পাই। ঝনঝনে মাটিব্যাংক। তারপর বারোমাস লংমার্চ।

দারুচিনি টু পিঁপিরোড।

এই আকালে সেকেলে হয়ে থাকবে কেনোগো চিনির দল? পিঁপড়েদের এখন কারফিউ। নো অ্যাকশান!
বলি, চিনি কি বসে থাকবে? দৌড়ে না পারো হাটো মানিক। শাদা মানিক আমার। হাটো দেখি। তারপর ম্যারাথন! কি ভাবছো ? চিনি আগে না গুড় আগে? প্রশ্ন করিনি! শুনেছোতো ফেঁসেছো ! সেকি! দরদর করে করে ঘামছো দেখি! শরবত হয়ে যাবেগো চিনিরহাট! চিনি না শোনে জলের কাহিনি। অনশন বলে কথা। নো ওয়াটার, ওনলি স্যালাইন। আখের ব্যাপারি খায়না পানশুপারি।

পিঁপড়ের ধন এবার খাবে চিনিমহাজন। আতকে উঠলে যে! এত ভাবনার কি আছে চিনিভায়া! কখনো বস্তাবন্দি, কখনো ধুলোয় বেসামাল, কখনোবা মিঠাই মন্ডার ঘাড়ে চেপে মেলার মাঠ। এটুকুই কি তোমার দৌড় ?

চল এবার পিঁপড়েপাড়া। ওঠো ভায়া। এবার হবে তোমাদের সৌখিন উদরপূর্তি! চিনি খাবে পিঁপড়েভাজা, কি মজা কি মজা!

ডানে মোড় ঘুরে বাদিকে ইয়া বড় একটি ঘড়ি। ওখানে ফুলস্টপ। ঘড়ি দেখো। সময় টুকে নাও। ঘরে ফিরতে হবে ঠিকঠিক। মনে আছেতো?
এটি ডাক্তারবাড়ি। চিনে নাও ।যদি হয় জ্বর। হতেও পারে সুখের অসুখ। ওদিকে নয়। ওরা উড়তে জানে মধুবন। ভুল পথে নিয়ে যাবে মৌমাছি। চিনি আর মধু মিলেমিশে কি ছিলে কখনো?

আরো কিছুটা পথ। এইতো আরো একটি সাকো। আরো একটি সূর্যাস্ত। তারপর গন্তব্য। দেখে নাও লালিমা আকাশের গায়ে।
সাড়াশব্দ নেই এ সীমানায়। এটাই পিঁপড়েপাড়া। ওদের এখন কারফিউ। নো অ্যাকশান।

চমকে দাও। সদলবলে ঢুকে পড়। লেঠেল বাহিনী এগিয়ে যাও। প্রতিশোধ। নাও প্রতিশোধ! এক,দুই,তিন। আধুলি,আনা,পাই।
এ মৌসুমে, চিনির পাহাড়ভাঙা ঢেউ এ ভেসে যাক পিঁপড়েদল!

লোভী হোক মোরগ। ঝুঁটিওয়ালা। লোভী হোক ইঁদুর। শাদা শাদা। শেয়ালগুলো বিড়াল হয়ে যাক!

(মুক্তগদ্য -- ২১শে বইমেলা ২০১৪ এ প্রকাশিত)
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আজ হবে দেখা নিশ্চয়ই =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫০


জম্পেশ খানা শেষে তোরা করিস চায়ের আয়োজন
আজ একত্রে কাটাবো সময় আমরা প্রিয়জন,
ধোঁয়া ওঠা চায়ের সাথে আমরা ক'জন
গল্প আড্ডা আহা সেকি মধুর গুঞ্জরন।

জেনে যাবো কেমন ছিলে, আছো কেমন তোমরা,
কেউ... ...বাকিটুকু পড়ুন

তুমি মহারাজ সাধু হলে আজ, আমি চোর হলাম বটে

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:০২


আজ সকালে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন কলিমুদ্দিন দফাদার। পাশের টেবিলে কয়েকজন ব্যবসায়ী নির্বাচন নিয়ে কথা বলছিলেন। তাদের মুখে উদ্বেগ দেখে তিনি বুঝলেন, এটাই তার নিজের মনের প্রতিধ্বনি। ১২... ...বাকিটুকু পড়ুন

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

×