somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হক-কথা পাঠঃ এটা মার্চের দ্বিতীয় সপ্তাহ

০৯ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোট কালে পইড়েছিলাম মনে আছে দে, বাংলাদেশ ষড়ঋতূর দেশ। আর এই লইয়্যা বাংলার কবি সমগ্র নানা কিসিমের ভাব জমাইছেন তাহাদের লেখাপত্রে। একএকটা ঋতূ লইয়্যা সুগভীর ভাব সমূহের মইধ্যে আবার ভেতরগত অন্তমিল-সামাঞ্জস্যও থাকিত দেখা গেছে।

কবিরা ভাবুক তাই তাহাদিগের ভাবের মিল অসংযতনা। কিন্তু আমাদের রাজৈনিতক সমগ্রর মইধ্যেও কি এহেন কাল ভিত্তিক ভাব জন্মিত বা জন্মায়?

১০ই মার্চ ১৯৭২ সালে বারায়েছিল ‘হক-কথা’র তৃতীয় সংখ্যা। এটা যদি সাহিত্য পেপার হইত তইলে কবি-ভাবুকগন লিখিতেন ‘শীত গিয়াছে-সবে গরম পড়িতে শুরু করিয়াছে’- এসকল কতবার্তা। কিন্তু ইহা একটি গন পত্রিকা। এটা পড়িলে তখনকার রাজনীতির গরমশীত ঠাউরান যায়।

চট্টগ্রাম বন্দর

স্বাধীনতার পরপরই একনায়কতান্ত্রিক আওয়ামী প্রগলভতার সময়ে হক-কথা’র এসংখ্যায় চট্টগ্রাম বন্দর নিয়া নানান দূরভিসন্ধির কথা লেখা হইয়্যাছিল। বলাবাহুল্য, আজতক এই দূরভিসন্ধি হইত্যে আমরা রেহাই পাই নাই। সাম্প্রতিক পিলখানায়ও এমন ষড়যন্ত্রের কতা ‍বইলছে অনেকে। ‘হক-কথা’য় লিখেছিল- ‘আমাদের প্রতিবেশী একটি রাষ্ট্র এই সত্যকে ঢেকে রেখে হরদম প্রচার চালিয়ে যাচ্ছেন, বন্দরটি ‍আন্তরজাতিক গুরুত্ব বজায় রাখবার সব বৈশিষ্ট্য খুইয়ে ফেলেছে। সঙ্গে সঙ্গে তাই পাল্টা প্রস্তাব জানাচ্ছে, তাদেরই একটি বন্দরের মাধ্যমে বাংলাদেশের কাজকাম চালিয়ে যেতে।’ কিন্তু আজতক চট্টগ্রাম বন্দর আন্তরজাতিক গুরুত্ব বজায় রাখিতে সক্ষম হওয়ায় ট্রানজিট প্রস্তাব নিয়া আমাদের মনে প্রতিবেশী সূলভ চক্রান্তর কথা জাগা দেয়। এসময়ে আমরা ট্রানজিট ও নানা প্রতিবেশী সূলভ চক্রান্ত শীতযায় গরমআসিবার প্রাক্কালে রাজনীতির কালভিত্তিক স্বভাব বলিয়া মনে লয়।

যা-উ-ক। কিন্ত প্রসঙ্গ আরো আছে।

স্বাধীনতা দিবস ও রাজাকার ধরাধরি

’হক-কথা’য় ছাপা ‍আর একটি কলামের নাম হইতেছে ’আমাদের স্বাধীনতা দিবস কবে?’ একাত্তুর পরবর্তী সময়ে পত্রিকায় এমন লেখা ছাপা হওনের সাহস বুঝা কঠিন। তবে স্বাধীনতার জন্মক্ষন লয়ে এমন প্রশ্ন তোলা! নচ্ছার! লিখা হইয়্যাছিল ‘ আমাদের স্বাধীনতা দিবস সত্যিই কি ২৬শে মার্চ? অন্ততঃ বাংলাদেশ সরকার তাই বলছেন ও চাপিয়ে দিতে চাচ্ছেন।’

’ইহা কি সত্য?’- শিরোনামের একটি নিয়মিত কলামে লেখা হইয়্যাছে- ‘জনাব ইহসান এই ক‘দিন আগেও মুসলিম লীগ করিতেন। ভয়াবহ নয় মাসে মানুষকে কত জুলুম করেছেন তার ইয়াত্তা নাই। আজ তিনি ১৫নং বাঘিল ইউনিয়নের (টাঙ্গাইল থানা) জনৈক আওয়ামী লীগারের দেশপ্রেমীক পিতা। পুত্রধনের আওয়ামীলীগত্বের বদৌলতে দালালীর শাস্তি থেকে রেহাই তো পেয়েছেন...’ রাজাকার ধরাধরীর এই সময়ে আধুনিক আওয়ামীলীগত্বের বদৌলেতে কেউ মামলা খাওয়া হইতে রেহায় পাচ্ছেন কিনা সেদিকে নজর রাখিতে হইবে।

মুক্তি বাহিনীর সম্বর্ধনা

‘স্বাধীনতা সংগ্রামী বীর যোদ্ধারা দেবতা নয়- অন্ততঃ মুসলিম সমাজে তা সাজবার কোন উপায় নেই। কিন্তু নিঃসন্দেহে তারা ‍আমাদের প্রিয়জন। তাদের সন্তুষ্টির জন্য তাদের ‍অপছন্দের কাজ আমরা শুরু করেছি।’ কিন্তু এ অপছন্দের কাজ কি? হক-কথা‘য় লিখা হইয়্যাছে ‘কৃষক, মজুর, তাঁতী, জেলে.... শখ করে যে ছেলেকে স্কুলে কিংবা কলেজে পড়তে দিয়েছে তার আজ জোর পূর্বক ‍আবদার- মুক্তিবাহীনিকে সম্বর্ধনা দেবার চাঁদা দিতে হবে।’ এসময়ে নির্বাচনে বিজয়ের আনন্দকে নতুন করিয়া মুক্তি আখ্যায়িত করে চাঁদা তোলাতুলির ননাই ‍আমরা দেখেছি। সম্মুখে এমন ‍আরো প্রসঙ্গ ও তারিখের অভাব হইবেনা। আমাদের এবিষয়ক প্রস্তুতির প্রয়োজন আছে। আগে থেকেই ভাবিয়া রাখিতে হইবে।

ভাবিতে হইবে এজন্য দে, সময় ও পরিবেশ একই রকম। রাজনীতিতে পরিবেশ-প্রতিবেশের জোর্তিবিজ্ঞানীয় প্রভাব থাকিত পারে বলে সন্দেহ হয়।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×