somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপূর্ণতার মাঝেই থাকে জীবনের সব দাম্ভিক সুখের গল্প...

২৬ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



“বন্ধুরা তোমরা মেয়েদের সঙ্গে প্রেম করো না। তারা ভাল ছেলে পেলেই বিয়ে করে চলে যায়।” – ফেসবুকে প্রেমিকার প্রতি এভাবেই ক্ষোভ প্রকাশ করে আত্মহত্যা করেছেন নটরডেম কলেজের ছাত্র মোহাম্মদ মিজানুর রহমান (১৯)। মিজানুর এর আবেগ এবং ভালোবাসার প্রতি যথাযোগ্য সম্মান রেখেই আজকের এই লেখা।

একটা প্রজন্মের মানুষের জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে ‘প্রেম করা’। প্রেম যে আসলে করা যায় না, বরং সেটা হয় এই বোধটাই তাদের নেই। নিজেকে কৃত্রিম ভাবে উপস্থান করে, অন্যের চাওয়া অনুযায়ী বদলে প্রেমিক/প্রেমিকার মন রক্ষা করে। এভাবে অন্যের জীবনে প্রয়োজনীয় হওয়া যায়, অপরিহার্য হওয়া যায়না।

আমার মনে হয়, ভালোবাসার জন্য চাই “Proper & Prepared Mind” । Proper Mind প্রয়োজন কেননা, সবার সাথে প্রেম টা ঠিক হয়না। দু’জনের চাওয়া-পাওয়া, ইচ্ছে-অনিচ্ছার মধ্যে কোথাও একটা কমননেস থাকতে হয়। কারো চোখ দেখে, হাসি দেখে আপনি প্রেমে পড়তেই পারেন। তাতে সুন্দর সমাপ্তি হবে এমন নিশ্চয়তা দেয়া যাচ্ছে না। মানুষ আসলে আশ্রয় খোঁজে। দিন শেষে হেলান দেয়ার জন্য একজন মানুষ চায়। আমার কাছে ঠিক মানুষ টা হচ্ছেন তিনি “ যার কাছে আমার বার বার ফিরতে ইচ্ছে করে। কারনে অকারনে। ভালোবেসে- অভিমানে, ঝগড়া আর আপোষে”।

Prepared Mind এর ব্যাখ্যা টা হলো, আপনাদের মধ্যে সব কিছুই ঠিকঠাক কিন্তু সম্পর্কটা দীর্ঘস্থায়ী হল না। খুব সিম্পল, হতেই পারে। কারন আপনি যাকে ভালোবাসেন তিনি হয়তো ভালোবাসার সম্পর্কের জন্য প্রস্তুত নয়। জীবনে “On Time” টা খুব গুরুত্বপূর্ণ। আগেও না পরেও না। লোহা নামক প্রয়োজনীয় ধাতু টাকে গরম করে- নরম করে ঠিক সময়ে শেইপ দিতে হয়। যাকে বলা হয় On Time । আগে কিংবা পরে প্রয়োজনীয় পদক্ষেপ নিলেও খুব একটা ফলপ্রসু কিছু হয়না।

বাছবিচারহীন ভাবে জীবনে কিছু গ্রহন করাটা মস্তবড় বোকামী। যাকে ধারন করতে পারবেন না তাকে গ্রহন করে “ ল্যাজেগবোরে করবেন না”। আকাশ যেমন চোখের মাপে হয় না, ঠিক তেমনি মনের মাপে মানুষ খুঁজে পাওয়া যায়না। এই প্রজন্মের বড্ড তাড়াহুড়া। প্রেম তো করতেই হবে তাদের। এখনো হচ্ছেনা কেন! আরো ভয়ংকর কথা তাদের মধ্যে হারানো ভয় এক্কেবারেই নেই। ভালোবাসার মানুষ কে হারানো ভয় না থাকাটা অনেক টা ‘ব্রেক লেস’ গাড়ীর মত। উদাসীনতা থেকে আর যা কিছুই হোক; ভালো কিছু যে হয়না, এটা নিশ্চিত।

জীবন আমাদের অনেক কিছু দেয়। আপনি বলতেই পারেন মিজানুর এর জীবনে গত ২৩ তারিখ যেটা ঘটে গেছে সেখানে প্রাপ্তি কি? জীবনে অপ্রাপ্তির সবথেকে বড় প্রাপ্তি হলো ‘Lesson’। দিন শেষে, একটা ভ্রমন শেষে যেটা শিখলেন, সেটাই বা কম কি।

জীবনে একজন ভালো মানুষ দেখার আগে অনেক জন খারাপ মানুষ দেখা উচিৎ। তাহলেই আপনি বুঝতে পারেন “ আপনার জীবনে আসা ভালো মানুষ টা আসলে কত ভালো”। হুমায়ূন আহমেদ এর ‘চলে যায় বসন্তের দিন’ আমাকে যতটা হতাশ করেছে, তার থেকেও আরিয়ানা ফ্যালাচি’র ‘সুন্দর আগামীকাল আসবেই’ আমাকে অনেক বেশি অনুপ্রানিত করে।

মিজানুর তার স্ট্যাটাসের দ্বিতীয় লাইনে লিখেছে, “তারা ভাল ছেলে পেলেই বিয়ে করে চলে যায়”। ভাল’র প্রতি কার না লোভ থাকে বলুন। কিন্তু আমার ভাষায় বলতে চাই, “ প্রলোভন জয় করা কি সহজ পরীক্ষা?”। সামাজিক অবস্থান আর নিরাপদ ভবিষ্যতের মোহ কাটতে সম্ভবত খুব বেশিদিন সময় মানুষের লাগেনা। তারপর…… সারা জীবনের আফসোস। কত কাছের মানুষ, শুধু প্রলোভনের কাছে হেরে গিয়ে, কত সহজেই অচেনা হয়ে যায়। হেসে, ভালোবেসে, মন থেকে। সেই মানুষ টা কে মনে রাখা মানে তো শুধু কষ্ট পাওয়া।

মানুষ যখন ভালোবাসে তখন কেবল নিজের মনের কথা শুনে। আর যখন বিয়ে করে তখন তাকে পরিবারের সবার কথা মাথায় রাখতে হয়। তাই তো প্রেম - ভালোবাসা আর বিয়ের মধ্যে যোজন যোজন দুরত্ব। বাঙ্গালী পরিবারে ছেলেরা বাবার কথা না শুনিলেই, তাকে ‘ত্যাজ্য’ করে দেয়ার হুমকী দিয়ে পথে আনা হয়। আর মেয়ে কথা না শুনিলেই বাবা ‘হার্ট এট্যাক করেন’ তারপর ইমোশনাল ব্ল্যাক মেইল করে তথাকথিত পথে আনেন। একটু ভাবুন তো আপনার বাবা-মা-ই যেখানে আপনার ভালোবাসা সম্মান করেন না, মেনে নেননা, স্বীকৃতি দেননা সেই আজন্ম পরিচিত গন্ডির বাইরে পরিমিত পরিচিত একজন মানুষ আপনা কে তার জীবনে সবথেকে বেশি গুরুত্ব দিবেন, আপনার জন্য সব কিছু কে অগ্রাহ্য করে চলে আসবে, সেই চাওয়া টা অনেক অনেক বেশি কিছু।

আমাদের জীবনে কিছু মানুষ আসেন, যারা ভালোবেসে থেকে যান আজীবন। তারা আমাদের জন্য “উপহার” স্বরূপ। আর কিছু মানুষ আসেন যার জীবন টাকে অগোছালো করে দিয়ে চলে যান নিজ গন্তব্যে। তারা আমাদের জন্য “ শিক্ষা কিংবা অভিজ্ঞতা”। মানুষের প্রতি বিশ্বাস হারাবেন না, প্লিজ।

তারপরও কোনো একজন কে ভালোবেসে বলতে ইচ্ছে করে -
“তোমাকে পেতে ঈশ্বরকেও বেঁচে দেবো ওই খুচরো বাজারে…………………………”

(আর কোনো মিজানুর কে হারাতে চাই না। প্রবল অভিমানে হেরে গিয়ে হারিয়ে যাওয়াটা অন্যায়। ভালো থেকো তুমি। যেখানেই আছো এবার অন্তত ‘নিজেকে ভালোবেসো’।)

সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৫
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০১



বাঙ্গালীদের খাদ্যাভাস বদলে গেছে।
অদ্ভুত সব খাবার মানুষ এখন খায়। আগ্রহ নিয়েই খায়। ইউটিউব দেখে মানুষের চিন্তা চেতনা এবং ব্যবহার বদলে গেছে। বাংলাদেশে খাবারের ব্যবসায় লস নাই। মানুষজন... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×