somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাধুকরী হও নয়নমোহিনী স্বপ্নের কাছাকাছি…

১৪ ই আগস্ট, ২০২০ রাত ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হেমন্তের গাঢ় কুয়াশার মতো, মানুষ আসলে কিছু দুঃখ পুষতে ভালোবাসে। নিত্যনৈমিত্তিক জীবনে অপেক্ষায় থাকে, কেউ একজন এসে বদলে দিবে; যে বদলে বদল হতে সে হাপিয়ে উঠবে না। মানুষের মনের পেছনে জরুরি ও গোপন একটা ব্যাপার রয়ে যায়, সেটা মানুষ স্থগিত রাখে বটে; তবে কাজ শেষ হলেই সেটাকে নিয়ে পড়তে হবে; এ খেয়াল বরাবর রয়েই যায়। জীবনের এই খেয়ালগুলো দ্বীপের মতো, গুপ্ত আক্রোশে ভরা সমুদ্রে যাত্রার আগে খানিকটা জিরিয়ে নেয়া। কিছু মানুষের নিজেদের মধ্যে বোঝাপড়াটা ভয়ংকর, অদ্ভত অথবা সুন্দর। তারা একে অন্যেকে মেনে নেয় না, মানিয়ে নেয়; তেমনটাও নয়। সম্ভবত মনে নেয়ার দুর্বার ক্ষমতা থাকে তাদের। সম্পর্কের অভিধানে কোনো ধরনের ভনিতা ছাড়াই একে অন্যের সম্পূরক হয়ে ওঠে। নিবিড়, সাবলীল, প্রাণবন্ত!

আমাদের সর্বশেষ হেমন্তের সুখ যাপনের কথা কি তোমার মনে আছে মিলি? সেই দ্বৈত-মিথ্যেটা, সেই না বলা কথাটা- আমি কেন? আমিই বা কেন? আর যার অন্যদিকে রয়েছে, আমি নই! আমি তো নই! ঝড়ের মুখে ধোঁয়ার মতো কোথায় যেন হারিয়ে গেলাম দু’জন! আত্মসমর্পিত আর দৃঢ়তাহীন এই আমি সেইসব ভেবে মাঝেমধ্যে কীবোর্ডে আঙুল রাখি। আর তখন রাত্রির চেয়েও কালো হয়ে যায় আমার মুখ। ভাগ্যিস তুমি তা দেখতে পাও না। একটা তাপমাত্রাযন্ত্র, যা অনেকদিন আগেই অনুভূতির নিন্মতম মাত্রাটা দেখিয়ে দিয়েছিল, তা আরও শীতল হয়ে গেছে। দুঃখ আর আশার প্রতি উদাসীন এই বসন্ত। ও এসেছে। সেটাই যথেষ্ট।

দরজার গায়ে ছবির মতো আঁকা সন্ধ্যার প্রশান্ত আকাশ। ডানা ভাঙা টিয়াপাখির ঝাঁকের মতো হঠাৎ সবকিছু বদলে গেল। যে আশ্বাস হঠাৎ করে আছড়ে পড়েছিল বুকের ভেতর-নিমিষেই তা মিলিয়ে গেল শূন্যে। যেন এক গাঢ় অন্তহীন স্বপ্ন থেকে জেগে উঠেছি। বরফ আর শূন্যতার টুকরো টুকরো হয়ে পড়ার নিঃশব্দ চিৎকার। এক এক সময় মানুষ নিঃসঙ্গতার অভিশাপ ভোগ করে। সমুদ্রে পাহাড় ডোবার মতো একটা অবুঝ অহংকার গলার কাছে আটকে আছে। অল্পক্ষণের জন্য অনেক দূর অতীত পর্যন্ত দেখি, যতক্ষণ না ক্লান্তির কুয়াশা এসে সবকিছুকে ছেয়ে ফেলে। এমন তীব্র মন খারাপের কথা মনে পড়লে আমার আর কিচ্ছু করতে ইচ্ছে করে না মিলি...

আকাশে চাঁদ উঠছে ধীরে ধীরে। আকাশটা ঘোলাটে, চাঁদের সভা বসেছে বেশ বড় করে। আর আমি ভেতরে ভেতরে বিস্ফোরিত হচ্ছি, অথচ পাশে থাকা মানুষটাও সেটা শুনতে পাছে না; এ এক করুণ মুহূর্ত। সীমান্তে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা অপ্রত্যাশিত বাতিগুলো মতো নিরুত্তাপ-নৈর্বিত্তিক হয়ে গেছি। বহুদিন আগেই আমরা আলাদা হয়ে গেছি- আর এখনও আমরা কেউই কারও কাছে ঋণী থাকতে চাই না। মানুষের সবচেয়ে বড় সীমাবদ্ধতা কি জানো মিলি, মানুষ সুগভীর ভালোবাসাও তুচ্ছ জ্ঞান করতে পারে, পায়ে ঠেলতে পারে; অন্য কোনো প্রাণী সেটা পারে না।

অপার্থিব বলতে যেসব সংজ্ঞা শব্দবিদ্যা তৈরি করেছে, তাকে ভেদ করে আমাদের যৌথসময় স্মৃতির টালিখাতায় জায়গা করে নিয়েছে। ঝুঁকির কথা ভুলে কল্পনায় রোমান্টিক মিথ্যের জাল বুনেছি কত! কল্পনা গুনতে জানে না। সংখ্যা দিয়ে অনুভূতির জোর বাড়ে না। অনুভব করতে পারলে সেইটুকুই যথেষ্ট। ভুল করে চেয়ে ফেলা নিজের বোকামিগুলোকেও আজকাল কত আপন লাগে। একটা বোবা টান অনুভব করি। মিলি, তোমার চোখে যে প্রেমিক, হরিণের চোখে সে শিকারী। নিৎসে বলেছিলেন, ‘মানুষই একমাত্র প্রাণী, যে হাসে। কারন মানুষের যন্ত্রণা এমনই দু:সহ যে, সে হাসির উদ্ভাবন করতে বাধ্য হয়েছে’। অথচ কিছু হাসি প্রবল দুঃখের প্রকাশ। জীবনটা চাহিদা আর যোগানের ২২গজে আটকেই গেল...। ভাষাহীন মুখ, নিরীহ জীবন নিয়ে লজ্জায় মাথা নিচু করি অথবা ব্যথায়।

‘অসুখে মানুষ মরে যায়,
মরে যায় স্বভাবে,
তার থেকেও বেশি মরে মানুষ
একটা নিজের মানুষ না-থাকার অভাবে’…
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:০০
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

আপেল নিয়ে যত গল্প পর্ব - ০১

লিখেছেন অধীতি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১১

আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×